সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

আশুলিয়ায় প্রকাশ্য অ’স্ত্র মহড়া ও গো’লা’গু’লি আ’ত’ঙ্কে জনজীবন

শেখ রাসেল
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ২৩১ বার পড়া হয়েছে

শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি:

আশুলিয়ার জামগড়া, রূপায়ণ মাঠ, বটতলা, মোল্লা বাজার, মোল্লাবাড়ি – ন্যাশনাল স্কুলের গলিসহ একাধিক এলাকায় প্রতিনিয়ত প্রকাশ্য দিবালোকে দেশীয় অস্ত্রের মহড়া ও গোলাগুলির ঘটনা ঘটছে।

স্থানীয়দের অভিযোগ, দিনের আলোতেই দুর্বৃত্তরা অস্ত্র হাতে মহড়া দিচ্ছে, আর রাত নামলেই শুরু হচ্ছে ভাঙচুর ও সন্ত্রাসী তৎপরতা স্থানীয় বাসিন্দারা জানান গভীর রাতে দুর্বৃত্তরা দা, চাপাতি ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে বাড়িঘরের জানালা, দোকানের শাটার ভেঙে আতঙ্ক সৃষ্টি করছে।

এসব ঘটনায় পথচারী নিরীহ মানুষ গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও ঘটেছে। কখনো কখনো প্রভাব বিস্তারকে কেন্দ্র করে নিজেদের মধ্যেও গোলাগুলিতে জড়াচ্ছে সন্ত্রাসীরা, অথচ লাগাতার এসব গুরুতর ঘটনা ঘটলেও এখন পর্যন্ত অপরাধীদের কার্যকরভাবে আইনের আওতায় আনা সম্ভব হয়নি।

স্থানীয়দের অভিযোগ, পুলিশের পক্ষ থেকে মাঝে মাঝে নামমাত্র অভিযান চালানো হলেও তা টেকসই কোনো ফল বয়ে আনছে না।

অপরাধ দমনে প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, গোয়েন্দা তৎপরতা এবং সাহসী ও পেশাদার উদ্যোগ যার অভাব স্পষ্ট বলে মনে করছেন এলাকাবাসী।

অনুসন্ধানে আরও উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ সদস্য দাবি করেছেন, কোনো কোনো অভিযানের পর কিছু পুলিশ সদস্য গোপনে সেই এলাকাতেই গিয়ে আর্থিক সুবিধা গ্রহণ করছেন। একই সঙ্গে অভিযোগ রয়েছে, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা কর্তৃক তথ্যদাতাদের পরিচয় ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় সাধারণ মানুষ ভয় পেয়ে আর পুলিশের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী হচ্ছেন না।

একজন স্থানীয় বাসিন্দা বলেন অপরাধীরা অস্ত্র হাতে ঘোরে, আমরা কিছু বলার সাহস পাই না। তথ্য দিলে পরে বিপদে পড়তে হয় – এই ভয়ে সবাই চুপ।

এই পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা ও পুলিশের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, শুধু তাৎক্ষণিক অভিযান নয়, বরং অপরাধী চক্রের শিকড় চিহ্নিত করে পরিকল্পিত ও স্বচ্ছ পদক্ষেপ গ্রহণই পারে আশুলিয়াকে এই সন্ত্রাসী বলয় থেকে মুক্ত করতে।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102