সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

জলঢাকায় ভুমি দস্যু কর্তৃক জমি দখল বাড়ি নির্মাণ

রাশেদুজ্জামান সুমন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

রাশেদুজ্জামান সুমন :

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় একটি অসহায় পরিবারের জোরপূর্বক জমি দখল করে বাড়ি নির্মাণ করেছে প্রতিপক্ষরা মর্মে একটি অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে ও অভিযোগ সুত্রে জানায়ায়, উপজেলার পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের উত্তর চেরেঙ্গা ডাকুর ডাঙ্গা মাদুর জুম্মাপাড়া প্রয়াত কামিক্ষা বর্মনের ছেলে রহিনাথ বর্মনের দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত পারিবারিক শত্রুতা থাকে পাশ্ববর্তী প্রয়াত নরেন চন্দ্রের ছেলে দীনেশ চন্দ্রের। এরই সুত্র ধরে চলতি বছরের ২১ জানুয়ারী সকালে দীনেশ চন্দ্র ভাড়াটিয়া ভুমিদসু্যুদের এনে চেরেঙ্গা মৌজার যার খতিয়ান নং-বিএস ৭৯৯, দাগ নং ৩৫৩৮ এর ৩২ শতাংশ জমির উপর জোরপুর্বক টিনশেড দিয়ে ঘিরে একটি ঘর তোলে। অথচ ওই জমিতে আলু চাষাবাদ ছিল। অর্ধেক আলু তোলা হয়েছে অবশিষ্টটা জমিতেই রয়ে গেছে। ভুমি দখলকারী বেপরোয়া ও দাঙ্গাবাজ হওয়ায় অসহায় পরিবারটি নিরুপায় হয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করে যার ফলদ্বয় এখনো হয়নি। জমির মালিক রহিনাথ বলেন “আমি ৮ শতক জমি দীনেশের কাছে বিক্রি করি সেটি অন্য দাগের ওরা যা দখল করেছে। সে দাগে তার জমি নাই”।

প্রত্যক্ষদর্শি দিলীপ কুমার বলেন, “আমি সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বড় ভাইয়ের জমিতে টিনশেড দিয়ে ঘিরে রেখেছে ভুমি দস্যুরা। বাধা দিতে গেলেও তারা তাতে কর্ণপাত করেনি উল্টো হুমকি দিয়েছে”। ভুমি দখলকারী দীনেশ জানায়” আমাকে যে দাগে জমি দিয়েছে সেই দাগে মামলা চলমান রয়েছে। সেখানে আমি তো বাড়ী করতে পারছিনা। তাই অন্য দাগে জমিতে ঘর তুলেছি”। থানা অফিসার ইনচার্জ নাজমুল ইসলাম বলেন,” দুই পক্ষেই পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্তাধীন “।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102