সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসের ভিটিকান্দি ইউনিয়নে জামায়াত ইসলামীর নির্বাচনী পথসভা ও মতবিনিময়

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা জেলা তিতাস উপজেলা ভিটিকান্দি ইউনিয়নে ২৫ জানুয়ারী রবিবারে কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা মার্কার মনোনীত প্রার্থী মোহাম্মদ নাজিমউদ্দীন মোল্লার আগমন উপলক্ষে পথসভা ও মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের কলাকান্দি বাজার, ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি বাজার, পোড়াকান্দি, আসমানিয়া বাজার, রঘুনাথপুর আনন্দ বাজার, দুলারামপুর বাজার, কদমতলী, রতনপুর ও নারায়নপুর এলাকায় পথসভা করেন। পথসভায় সাধারণ ভোটার ও জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন আর দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। পথসভা কালে ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিস উদ্ভোধন করেন।

ভিটিকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা শেষে কদমতলী ইক্বরা আইডিয়াল স্কুলে মতবিনিময় আলোচনা সভাটি শ্রমবিভাগের শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা থানা সেক্রেটারি মোহাম্মদ মফিজুল ইসলামের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দুই আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী মোহাম্মদ নাজিমউদ্দীন মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ, জেলা কর্মপরিষদ সদস‍্য ও আমীর বাংলাদেশ জামায়াত ইসলামী।

তিতাস উপজেলা মোহাম্মদ সালাউদ্দিন সরকার, সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী, তিতাস উপজেলা, বাংলাদেশ জামায়াত ইসলাম তিতাস উপজেলার ব্যবসায়ী ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর আলম সরকার ও বাংলাদেশ জামায়াত ইসলামী ভিটিকান্দি ইউনিয়ন সভাপতি আলাউদ্দিন ভুইয়া, সেক্রেটারি মোহাম্মদ শফিকূল ইসলামসহ জামায়াতের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102