সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা (২)আসনের স্বতন্ত্র প্রার্থী প্রবাসী ভোটারদের কাছে ভোট চাইলেন আঃ মতিন খান

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

তিতাস কুমিল্লা, প্রতিনিধি মোঃ রমিজ উদ্দিন :
আজ শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসী ভোটারদের কাছে ভোট চাইলেন কুমিল্লা – ২ হোমনা তিতাস আসন থেকে স্বতন্ত্র এমপি প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এ পি এস ইন্জিনিয়ার আঃ মতিন খান। তিনি উক্ত আসনের ভোটার বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী ভোটারদের কাছে তিতাস হোমনার সার্বিক উন্নয়ন পরিকল্পনা উল্লেখ করে তাদেরকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এলাকার উন্নয়ন বাস্তবায়নে তাঁকে তালা মার্কায় ভোট দেয়ার জন্য অনুরোধ জানান আঃ মতিন খান।

হোমনা তিতাসের জনমানুষের প্রিয় দুই নেতা মরহুম এমকে আনোয়ার ও ড. খন্দকার মোশাররফ হোসেন এর অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে সাবেক সচিব ইন্জিনিয়ার আঃ মতিন খানই একমাত্র দায়িত্বশীল প্রার্থী হিসেবে উল্লেখ করে বলেন আমি আপনাদের এলাকার সন্তান। বহিরাগত প্রার্থীর চেয়ে আমার দায়িত্ব অনেকবেশি। আমি আমার জীবনের অনেক সময় প্রায় পঁচিশ বছর যাবত এ এলাকার উন্নয়ন কর্মকান্ডের সাথে জড়িত আছি। কোথায় কি প্রয়োজন বহিরাগত প্রার্থীর চেয়ে আমি অনেক বেশি চিন্তা করে থাকি। এলাকার বহুমুখী উন্নয়ন বাস্তবায়নে আমার রয়েছে মেগা উন্নয়ন পরিকল্পনা। আমাকে আপনারা আপনাদের মূল্যবান ভোট প্রদান করে আপনাদের খাদেম বানিয়ে সংসদে পাঠালে আমি হোমনা তিতাস কে আধুনিক মডেল উপজেলায় রুপান্তর করবো। ইনশাআল্লাহ।

হোমনা তিতাসে থাকবে না কোন সন্ত্রাসী চাঁদাবাজ আর কমিটি বানিজ্য। আমি নির্বাচিত হলে এই এলাকায় শিক্ষার মান উন্নয়ন কল্পে কারিগরি কলেজ, নার্সিং ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলবো।বেকারত্ব দুর করে দেশ বিদেশে দক্ষ কর্মী হিসাবে কর্ম সংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে। সর্বোপরী হোমনা তিতাসের মানসম্মান ও অস্তিত্ব রক্ষার জন্য প্রবাসী ভোটারদের এবং তাদের পরিবারসহ সকল আত্মীয় স্বজনদেরও তালা মার্কায় ভোট দিয়ে আঃ মতিন খান কে নির্বাচিত করা এবং বহিরাগতকে ব্যালটের মাধ্যমে প্রতিহত করার আহ্বান জানান স্বতন্ত্র প্রার্থী সাবেক সচিব ইন্জিনিয়ার আঃ মতিন খান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102