সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা হোমনার মাথাভাঙ্গা ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাথাভাঙ্গা ইউনিয়ন বিএনপি অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে জয়দেবপুর (সাদ্দাম বাজারে) এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা-২ (হোমনা- তিতাস) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো: সেলিম ভুইঁয়া।

ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ সাইদুল হাসান শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল (ভিপি), তিতাস উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মেহেদী হাসান সেলিম ভূইয়া, হোমনা পৌর বিএনপির সভাপতি মোঃ সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জাকির হাসান জাকী, মোঃ হানিফ মিয়া কন্টাক্টর, শাহজাহান মোল্লা,চেয়ারম্যান, মোঃ নুরুজ্জামান মিন্টু চেয়ারম্যান, মোঃ মিজানুর রহমান, যুবদলের আহ্বায়ক জামাল মিয়া, সাবেক যুবদল সভাপতি সাইফুল ইসলাম রাজা (ভিপি), সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, মহিলাদল সভাপতি সেফালী বেগম প্রমুখ।

মাথাভাঙ্গা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ গোলাম আযমের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, মাথাভাঙ্গা ইউনিয়ন বিএনপির স-হসভাপতি মোঃ জাহাঙ্গীর সওদাগর, নিলখী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, মাথাভাঙা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ মেজবাহ উদ্দিন ডালিম সওদাগর, লেয়াকত আলী মেম্বার, জাকির হোসেন মেম্বার, শহিদুল ইসলাম, মোঃ রিপন, ডাক্তার মোঃ কবির হোসেন, মোঃ মহিউদ্দিন, মোঃ মোবারক হোসেন দুকুল, মোঃ জমির আলী, ছালমা আক্তার ও ফয়সাল মুন্সী।

এছাড়াও উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কয়েক হাজার সাধারণ নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। পরে হাফেজ মোহাম্মদ আশরাফুল মিলাদ ও দোয়া মোনাজাত করেন এবং আগত মেহমানদের মাঝে পানি ও তাবারুক বিতরণ করা হয়। সংগ্রহ এ কাশেম হোমনা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102