সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

কুমিল্লা তিতাসে ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাসে ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সাতানী ইউনিয়নের সাতানী কারিগরি উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাব ও ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার পরিচালনায় প্রোগ্রামটি বাস্তবায়িত হয়।
ফ্রেন্ডস ক্লাবের কেন্দ্রীয় সভাপতি মু. শরীফুল ইসলামের সঞ্চালনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল কাইয়ূম। বিশেষ অতিথি ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইকবাল হোসেন, ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা, সাংবাদিক হালিম সৈকত।

ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাশোসিয়েসনের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মনিরুজ্জামান মুকুল, তৌফিক ওমর, আল আমিন হৃদয়, সাজিদ ও আশিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ক্লাব তিতাস উপজেলা শাখার প্রচার সম্পাদক সাংবাদিক মোহাম্মদ হানিফ মিয়া ও
সাংবাদিক রকিবুল ইসলাম রিপন।
সেবামূলক কর্মসূচীটি সফল করার নেপথ্য নায়ক প্রাক্তন শিক্ষার্থী পলাশ চন্দ্র সরকার, জসিমউদদীন, জাকারিয়া মাহমুদ ও রিয়াজুল ইসলাম প্রমূখ।
চিকিৎসা সেবা প্রদান করেন কুমিল্লা চক্ষু হসপিটালের প্রোগ্রাম অফিসার বিপ্লব কুমারের নেতৃত্বে কুমিল্লা চক্ষু হসপিটালের একদল চৌকস চিকিৎসক টিম।

প্রায় শতাধিক রোগী দেখে তাদের ব্যবস্থাপত্র, ঔষধ, চশমা দেওয়া হয় এবং ছয়জন রোগীকে অপারেশন এর জন্য সিলেক্ট করে কুমিল্লা প্রেরণ করা হয়।
হসপিটালের গাড়িতে করে বিনামূল্যে চোখের ছানি অপারেশন, লেন্স সংযোজন, যাতায়াত, থাকা-খাওয়া, ঔষধ ও চশমা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য মানবিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব এর আগেও তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামে একই প্রোগ্রাম বাস্তবায়ন করেছিলো।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102