শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সেল এর ৪র্থ সভা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব —- জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রীপদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার কোনো শিশুই পিছিয়ে থাকবে না, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার! চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা চোখের স্বাস্থ্য শুধু চিকিৎসাসেবা নয়, জাতীয় উন্নয়নের বড় অংশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ৬৫ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট চট্টগ্রাম বিমানবন্দরে আটক সরাইলে পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার সন্দেহভাজনসহ ৬ জন গ্রেপ্তার

অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ: মানতে হবে ৮ শর্ত

মো: সেলিম রানা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক রিপোর্টার, মো: সেলিম রানা :
মালদ্বীপে অবস্থানরত অবৈধ প্রবাসীদের জন্য লিগ্যালাইজেশন প্রোগ্রামের আওতায় বৈধ হওয়ার সুযোগ চালু রেখেছে বাংলাদেশ হাইকমিশন। এই সুযোগ আগামী ২ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে হাইকমিশন।

রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান এই কর্মসূচির মাধ্যমে অনিয়মিত বা কাগজপত্রবিহীন প্রবাসীরা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে নিজেদের অবস্থান বৈধ করতে পারবেন। ১ জানুয়ারি থেকে শুরু হওয়া এ লিগ্যালাইজেশন প্রোগ্রাম নির্ধারিত সময়সীমা পর্যন্ত অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করলে সংশ্লিষ্ট প্রবাসীরা আইনগত ঝুঁকি এড়িয়ে বৈধভাবে মালদ্বীপে অবস্থানের সুযোগ পাবেন। একই সঙ্গে আগ্রহী প্রবাসীদের দ্রুত আবেদন করার আহ্বান জানিয়ে হাইকমিশন সতর্ক করেছে—সময়সীমা অতিক্রমের পর অবৈধ অবস্থানের ক্ষেত্রে আইনগত জটিলতা আরও বাড়তে পারে।

হাইকমিশনের তথ্যমতে, এই কর্মসূচির আওতায় বৈধ হতে হলে ৮টি শর্ত অবশ্যই পূরণ করতে হবে। শর্তগুলো হলো— আবেদনকারী আনডকুমেন্টেড কর্মী হতে হবে, অর্থাৎ যার বৈধ ওয়ার্ক পারমিট নেই। আবেদনকারী কোনো অপরাধের কারণে ব্ল্যাকলিস্টেড হতে পারবেন না। আবেদনকারীকে বর্তমানে মালদ্বীপে অবস্থানরত থাকতে হবে।

যে কোম্পানি বা নিয়োগকর্তার অধীনে পূর্বে ওয়ার্ক পারমিট ছিল, সেখানে পুনরায় বৈধ হওয়ার সুযোগ নেই। এই কর্মসূচির আওতায় একবারই বৈধ হওয়ার সুযোগ পাওয়া যাবে। ৩১ ডিসেম্বরের পূর্বে যাদের ‘মিসিং রিপোর্ট’ করা হয়েছে, তারাও বৈধ হওয়ার সুযোগ পাবেন। বর্তমান নিয়োগকর্তা বা কোম্পানিকে এক্সপ্যাট সিস্টেমের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বৈধকরণের আবেদন দাখিল করতে হবে।

এ বিষয়ে নিয়োগকর্তাদের জন্য শিগগিরই মন্ত্রণালয় থেকে একটি ইউজার গাইডলাইন প্রকাশ করা হবে।
যারা ইতোমধ্যে বায়োমেট্রিক তথ্য প্রদান করেছেন কিন্তু বর্তমানে কোনো নিয়োগকর্তা বা কোম্পানি নেই, তারা কাজের মাধ্যমে বৈধ হওয়ার জন্য হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয়ের নির্ধারিত অনলাইন ফরম পূরণ করতে পারবেন। পরবর্তীতে প্রয়োজনীয় জনবল থাকা বিভিন্ন নিয়োগকর্তা বা কোম্পানির কাছে আবেদনকারীদের তথ্য জব ম্যাচিংয়ের মাধ্যমে সরবরাহ করা হবে।

বাংলাদেশ হাইকমিশন আশা প্রকাশ করেছে, এই উদ্যোগের মাধ্যমে মালদ্বীপে অবস্থানরত অনিয়মিত প্রবাসীরা বৈধতার আওতায় এসে নিরাপদ ও সম্মানজনক কর্মজীবন গড়ার সুযোগ পাবেন। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত নিয়ম-কানুন মেনে সময়মতো আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102