সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

বর্ডার গার্ড বাংলাদেশ এর পক্ষ হতে শীতার্ত ও অসহায় ৮০০ জন সদস্যকে শীতবস্ত্র বিতরণ প্রসংগে

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখ-১১ জানুয়ারি ২০২৬

গতকাল ১১ জানুয়ারি ২০২৬ তারিখ সকালে বিজিবি’র উদ্যোগে ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি) এর ব্যবস্থাপনায় শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতাল, ঢাকা, ফোর্স সাপোর্ট উইং, ঢাকা, ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি) এবং আইসিটি ব্যাটালিয়ন এর পক্ষ হতে রাজধানীর নবাবগঞ্জ পার্কের আশেপাশের এলাকায় বসবাসরত ৮০০ জন শীতার্ত ও অসহায় সদস্যের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

কর্নেল এস এম আবুল এহসান, পিবিজিএম, পিবিজিএমএস, পিএসসি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, ঢাকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রফিকুল ইসলাম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি ও উপ-অধিনায়ক মেজর আবরার আল মেহবুব, পিবিজিএম, আইসিটি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাহবুবুর রহমান, পিবিজিএম এবং শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতাল, ঢাকা এর উপ-অধিনায়ক মেজর মোঃ কামরুল হাসান, এফসিপিএস ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোঃ কামাল হোসেন শেখ এবং ফোর্স সাপোর্ট উইং, ঢাকা এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোঃ মাহাতাব উদ্দিন এবং অন্যান্য বিজিবি সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সেক্টর কমান্ডার শীতবস্ত্র বিতরণকালে সকলের উদ্দেশ্যে বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যেকোন দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবেলা ও আর্তমানবতার সেবায় সব সময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রচন্ড শীতে অসহায় মানুষ কষ্ট পাচ্ছে। সারাদেশে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিজিবি। এরই ধারাবাহিকতায় আজ বিজিবি’র পক্ষ থেকে ৮০০ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102