সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

ভারতে না যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন আসিফ নজরুল

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

০৪ জানুয়ারি, ২০২৬

জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে উদ্ভূত পরিস্থিতির জেরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানাবে বোর্ড।

বিষয়টি নিয়ে ৩ জানুয়ারি রাতে জরুরি সভা করে বিসিবি। ওই সভায় কড়া অবস্থান নেওয়ার ইঙ্গিত দেওয়া হলেও ৪ জানুয়ারি পুনরায় বৈঠকে বসে বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন পাওয়ার পরই বিসিবি এ বিষয়ে সক্রিয় ভূমিকা নেয় বলে জানা গেছে।

৩ জানুয়ারি রাতে নিজের ফেসবুক পোস্টে মুস্তাফিজ ইস্যুতে প্রতিবাদ জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল, যিনি একই সঙ্গে সরকারের আইন উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন। ওই পোস্টে তিনি ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলে শ্রীলঙ্কায় খেলার দাবিতে বিসিবিকে নির্দেশ দেওয়ার কথা উল্লেখ করেন। পরে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীও পৃথক ফেসবুক পোস্টে ঘটনার নিন্দা জানান।

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ
এরপর রোববার (৪ জানুয়ারি) বিসিবির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ফেসবুক পোস্ট দেন আসিফ নজরুল। সেখানে তিনি লেখেন, বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102