সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

অসুস্থ সাংবাদিক আবু মুসাকে দেখতে বগুড়ায় ছুটে গেলেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব আলমগীর গনি

এম হোসাইন আহমদ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

এম হোসাইন আহমদ, বিশেষ প্রতিবেদকঃ জাতীয় সাংবাদিক সংস্থার মানবিক ও দায়িত্বশীল নেতৃত্বের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত দেখা গেল নতুন বছরের প্রথম দিনেই। জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় মহাসচিব আলমগীর গনি ঢাকার গুরুত্বপূর্ণ কর্মব্যস্ততা ছেড়ে সরাসরি বগুড়ায় ছুটে যান সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা সভাপতি, অসুস্থ সাংবাদিক মুহাম্মাদ আবু মুসাকে দেখতে।

হৃদরোগে আক্রান্ত হয়ে সাংবাদিক আবু মুসা গত ৮ দিন ধরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং মানসিকভাবে সাহস জোগাতে কেন্দ্রীয় মহাসচিব আলমগীর গনি সরাসরি হাসপাতালে উপস্থিত হন। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন, চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত হন এবং উন্নত চিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
হাসপাতালে অবস্থানকালে আলমগীর গনি অসুস্থ সাংবাদিক আবু মুসার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের যেকোনো সংকটে জাতীয় সাংবাদিক সংস্থা সব সময় পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।”

কেন্দ্রীয় মহাসচিবের এই তাৎক্ষণিক মানবিক উদ্যোগে বগুড়ার সাংবাদিক মহলে ব্যাপক প্রশংসা ও ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেক সাংবাদিক নেতা মনে করছেন, আলমগীর গনির এই উপস্থিতি শুধু একটি আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ নয়; বরং এটি সাংবাদিকদের প্রতি নেতৃত্বের গভীর দায়বদ্ধতার বহিঃপ্রকাশ।
উল্লেখ্য, আলমগীর গনি দীর্ঘদিন ধরেই সাংবাদিকদের যেকোনো সমস্যা, অসুস্থতা কিংবা সংকটে তাৎক্ষণিকভাবে পাশে দাঁড়ানোর জন্য পরিচিত। দেশের বিভিন্ন প্রান্তে অসুস্থ ও বিপদগ্রস্ত সাংবাদিকদের খোঁজখবর নেওয়া এবং সহযোগিতা করা তার নিয়মিত কার্যক্রমের অংশ। ফলে তার এই সফর নতুন কিছু নয়, বরং ধারাবাহিক মানবিক নেতৃত্বেরই আরেকটি প্রমাণ।

এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সাংবাদিক সংস্থা আবারো প্রমাণ করেছে—সংস্থাটি শুধু একটি পেশাগত সংগঠন নয়, বরং সাংবাদিকদের সুখে-দুঃখে পাশে থাকা একটি নির্ভরতার নাম। অসুস্থ সাংবাদিক আবু মুসার দ্রুত সুস্থতা কামনা করেছেন সংস্থার নেতৃবৃন্দসহ দেশব্যাপী সাংবাদিক সমাজ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102