সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

কুমিল্লা তিতাসে কড়িকান্দি আল-আরাফা ইসলামী ব্যাংক পিএলসি আউটলেট শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলায় কড়িকান্দি আল-আরাফা ইসলামী ব্যাংক পিএলসি আউটলেট শাখার উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীত মৌসুমে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ব্যাংকটির সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। কড়িকান্দি আল-আরাফা ইসলামী ব্যাংক পিএলসি আউটলেট শাখার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ব্যাংক কর্মকর্তারা গ্রাহকদের জন্য সহজলভ্য ও আধুনিক ব্যাংকিং সেবার নতুন সম্ভাবনার কথা তুলে ধরেন।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কড়িকান্দি আল-আরাফা ইসলামী ব্যাংক পিএলসি আউটলেট শাখার এজেন্ট মোঃ দেলোয়ার হোসেন খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আউটলেট শাখার অপারেশন ম্যানেজার মোঃ মনির হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ ছবির হোসেন, আউটলেট ম্যানেজার মাজেদুল হক শাওন এবং মার্কেটিং অফিসার মোঃ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, “শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। আল-আরাফা ইসলামী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নিয়মিত জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য ব্যাংক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102