শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মাত্র আড়াই মাসে নতুন আলোয় রাজশাহী কেন্দ্রীয় কারাগার: বন্দিদের মুখে সিনিয়র জেল সুপার আল মামুনের প্রশংসা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর, মালয়েশিয়া কলিং ভিসা ‘প্রতারণা বন্ধ না করলে প্রত্যেকের কপালে শনির দশা আছে’ —-প্রতিমন্ত্রী নুরুল হক পরিবর্তনের দাবি উঠলেই এ দেশের মানুষকে প্রাণ দিতে হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী বদলি ও পদায়নে স্বচ্ছতা-নিরপেক্ষতার নতুন দৃষ্টান্ত স্থাপন করল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ওমান ও বাংলাদেশ প্রতিনিধি দলের মধ্যে প্রযুক্তি, উদ্ভাবন এবং যৌথ গবেষণা এগিয়ে নেয়ার বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সেল এর ৪র্থ সভা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব —- জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রীপদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার

লৌহজংএ বই উৎসবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

লৌহজং প্রতিনিধি-মোঃ স্বপন বেপারী
সারাদেশের মতো লৌহজং উপজেলাতেও আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো নতুন বছরের বই উৎসব। গতকাল বৃহস্পতিবার সকালে লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যবই তুলে দেন এবং শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন,
“শিক্ষাই জাতির মেরুদণ্ড। নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পড়ালেখার প্রতি আগ্রহ বাড়বে বলে আশা করি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনুছ খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মো. কামরুল হুদা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনুছ খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ ও ইউনুছ খান-মাহমুদা খানম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফরিদুর রহমান খান।আরো উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. সুমন আহম্মেদ, সায়েরা খান, পরিচালনা পর্ষদের সদস্য জুবায়দা ফাইজা, রাফিয়া খান, ও আসিফুর রহমান খান সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী, অভিভাবক বৃন্দ। বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে দেখা যায় আনন্দের হাসি, পুরো অনুষ্ঠানজুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102