সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

কুমিল্লা তিতাসে মাছিমপুর পূর্ব পাড়া মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

তিতাস কুমিল্লা, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর পূর্ব পাড়া যুবসমাজের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (রাত ৮টা) মাছিমপুর পূর্ব পাড়ার মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মুখোমুখি হয় তিতাস উপজেলার দক্ষিণ বলরামপুর একাদশ বনাম হোমনা উপজেলার খন্দকারচর একাদশ। দর্শকসমর্থনে মুখরিত মাঠে অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত সময়ে ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পরে উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে খন্দকারচর একাদশ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাছিমপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বশির আহমেদ–এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন মাছিমপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান দুলাল মুন্সি।

জনপ্রিয় ধারাভাষ্যকার মনির হোসেন স্যার–এর প্রাণবন্ত ধারাভাষ্যে অনুষ্ঠানটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাছিমপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নয়ন আহম্মেদ, সৌদি প্রবাসী নিলয় গাজী, ইকবাল হোসেন মেম্বার ও মনির হোসেন মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, টুর্নামেন্টটি শুরু থেকে সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছেন কাইয়ুম ও রাকিবসহ মাছিমপুর পূর্ব পাড়ার যুবসমাজের সদস্যরা। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে মা’দক ও অপরা’ধ থেকে দূরে রাখতে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102