সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

অস্ত্র-গুলিসহ পল্লবীর চিহ্নিত এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিবি

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২৫

রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, দুই রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল এবং বিপুল পরিমাণ গুলি উদ্ধারসহ চিহ্নিত এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতের নাম হলো- ১। আশিকুর ইসলাম শান্ত (২০)।

সোমবার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক ১১.১০ ঘটিকায় পল্লবী থানাধীন ১১ নং সেকশনের মেঘবরণ রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী পল্লবী থানাধীন ১১ নং সেকশনের মেঘবরণ রেস্টুরেন্ট এর অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম এবং মিরপুর জোনাল টিম একসাথে অভিযান পরিচালনাকালে উক্ত স্থান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আশিকুর ইসলামকে গ্রেফতার করে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে তার তথ্য অনুযায়ী মিরপুর-১০ নম্বর সেকশনের ডি ব্লক প্যারিস রোডস্থ পরিত্যক্ত ডিএনসিসি মার্কেটের নিচতলা সিঁড়ির নিচ থেকে মাটি খুঁড়ে একটি বিদেশি রিভলভার, দুই রাউন্ড ৯এমএম গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল এবং ২০ রাউন্ড ৭.৬২ এমএমগুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা রুজু করা হয়।

ডিবি সূত্র আরো জানায়, আশিকুর ইসলাম স্বীকার করেন যে, তিনি সন্ত্রাসী গ্রুপ “ভইরা দে”এর সক্রিয় সদস্য। সে ও তার সন্ত্রাসী গ্রুপ সদস্যরা দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে পল্লবী এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে আসছে। উল্লেখ্য, গ্রেফতারকৃত আশিকুর ইসলাম ডিএমপির বিভিন্ন থানায় রুজুকৃত ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, চুরি ও মাদকের দশটি মামলার এজাহারভুক্ত এবং চার্জশিটভুক্ত আসামি।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102