সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

দিনাজপুরের ফুলবাড়ীতে ডেভিল হান্টে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ১

মো: আব্দুল হাফিজ
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল হাফিজ, দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের ফুলবাড়ীতে ডেভিল হান্ট অপারেশন অভিযান চালিয়ে সুকান্ত সরকার (৫২) নামে এক আওয়ামী নেতাকে গ্রেপ্তার করেছেফুলবাড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে তার মালিকানাধীন শুভ ব্রিকস ইট ভাটায় অভিযান চালিয়ে তাকে গেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সুকান্ত সরকার উপজেলার আলাদিপুর ইউনিয়নের গিরিধরপুর গ্রামের মৃত গোপেস্বর সরকারের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ওআলাদিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

২০২৫সালের ৪ঠা ফেব্রুয়ারি সন্ধ্যায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। সেই মিছিলে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম, যুবদল কর্মী নুরুন্নবী বকুলসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায়২০২৫সালের ৬ ইফেব্রুয়ারী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ শাহ জানান, রাতভর বিশেষ অভিযানে আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাকে বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় দায়েরকৃত একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102