সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা-২ আসনে ইঞ্জিনিয়ার আশরাফুল আলমের পক্ষে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের মনোনয়ন ফরম সংগ্রহ

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর, পীর সাহেব হুজুর চরমোনাই কর্তৃক মনোনীত কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুল আলমের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা-২ আসনের নেতৃবৃন্দ। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে তিতাস উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ও বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা পশ্চিম-এর সভাপতি মাওলানা তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুর রশীদ মাহমুদী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ জিয়াউর রহমান সাদী, তিতাস উপজেলা শাখার সভাপতি ডা. আব্দুল হান্নান, হোমনা উপজেলা শাখার সভাপতি মাওলানা আরিফ হোসাইনসহ কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আদর্শিক ও গণমানুষের দল। চরমোনাই পীর সাহেবের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলম একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা হিসেবে এলাকায় ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

তাঁর নেতৃত্বে কুমিল্লা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি শক্তিশালী অবস্থান গড়ে তুলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।নেতারা আরও বলেন, ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতীক হাতপাখা নিয়ে গণমানুষের কাছে যাবে।
উল্লেখ্য, কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলমের পক্ষে নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102