সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

বীমার উন্নয়ন কর্মীরা পে -স্কেল নিয়ে সুখবর পেলেন

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

নন-লাইফ বীমা খাতে শৃঙ্খলা, স্বচ্ছতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে নতুন সার্কুলার জারি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সার্কুলারের মাধ্যমে বলা হয়েছে, নন-লাইফ বীমায় আর কোনো ব্যক্তি এজেন্ট থাকবে না এবং উন্নয়ন কর্মকর্তাদের বেতন প্রদান হবে নির্ধারিত পে স্কেলের ভিত্তিতে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আইডিআরএ’র নির্বাহী পরিচালক (নন-লাইফ) মনিরা বেগম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। সার্কুলারটি আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে।

সার্কুলারে বলা হয়েছে, নন-লাইফ বীমা খাতে ব্যক্তি বীমা এজেন্টদের লাইসেন্স স্থগিত করা হয়েছে। ফলে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নন-লাইফ বীমা ব্যবসায় কোনো ব্যক্তি এজেন্টের মাধ্যমে পলিসি বিক্রি করা যাবে না। বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সুপারিশ, নন-লাইফ বীমা কম্পানিগুলোর সঙ্গে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত এবং ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিতের প্রস্তাবের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইডিআরএ জানিয়েছে, যেহেতু ব্যক্তি এজেন্টদের কোনো বৈধ লাইসেন্স কার্যকর থাকবে না, তাই কোনো নন-লাইফ বীমা কম্পানি ব্যক্তি এজেন্টকে কমিশন দিতে পারবে না। একই সঙ্গে বীমা আইন, ২০১০-এর ৫৮(১) ধারা অনুযায়ী, বীমা এজেন্ট ছাড়া অন্য কাউকেও কমিশন বা অন্য কোনো নামে পারিশ্রমিক কিংবা পারিতোষিক দেওয়া যাবে না।

নতুন সার্কুলারে উন্নয়ন কর্মকর্তাদের বেতন-ভাতা প্রদানের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। এতে বলা হয়েছে, উন্নয়ন কর্মকর্তাদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা সংগৃহীত প্রিমিয়ামের শতকরা হারে নির্ধারণ বা প্রদান করা যাবে না। চুক্তিভিত্তিক নিয়োগ ছাড়া অন্যান্য সব উন্নয়ন কর্মকর্তাকে সংশ্লিষ্ট বীমা প্রতিষ্ঠানের নির্ধারিত পে স্কেল অনুযায়ী নিয়োগপত্র দিতে হবে এবং সে অনুযায়ী নিয়মিত বেতন পরিশোধ করতে হবে।

এ ছাড়া সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা আইডিআরএ’র পূর্বে জারি করা সার্কুলার (নন-লাইফ: ৬৪/২০১৯) অনুযায়ী ব্যবস্থাপনা ব্যয়ের জন্য নির্ধারিত ব্যাংক হিসাব থেকে সরাসরি নিজ নিজ ব্যাংক হিসাবে স্থানান্তর বা একাউন্ট পে-চেকের মাধ্যমে পরিশোধ করতে হবে।
উন্নয়ন কর্মকর্তাদের বেতন-ভাতা ও সুবিধা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংবলিত ত্রৈমাসিক প্রতিবেদন নিয়মিতভাবে আইডিআরএ’র কাছে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে (অক্টোবর-ডিসেম্বর ২০২৫ ত্রৈমাসিক প্রতিবেদনসহ) প্রতি ত্রৈমাসিক শেষ হওয়ার ১০ দিনের মধ্যে নির্ধারিত ছকে এই প্রতিবেদন জমা দিতে হবে।
তবে এসব বিধিনিষেধ ব্যাংকাসুরেন্স পরিচালনাকারী ব্যাংক ও ইন্স্যুরটেক পরিচালনাকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে পূর্বে জারি করা কয়েকটি সার্কুলার ও স্মারকের নির্দেশনা বাতিল করা হয়েছে।
আইডিআরএ বলছে, নন-লাইফ বীমা গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ, বীমা কম্পানিগুলোর আর্থিক ভিত্তি শক্তিশালী করা এবং সামগ্রিকভাবে বীমা খাতের বৃহত্তর স্বার্থ রক্ষার লক্ষ্যেই এ নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102