শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সেল এর ৪র্থ সভা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব —- জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রীপদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার কোনো শিশুই পিছিয়ে থাকবে না, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার! চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা চোখের স্বাস্থ্য শুধু চিকিৎসাসেবা নয়, জাতীয় উন্নয়নের বড় অংশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ৬৫ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট চট্টগ্রাম বিমানবন্দরে আটক সরাইলে পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার সন্দেহভাজনসহ ৬ জন গ্রেপ্তার

আরব আমিরাতে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

আরব আমিরাত প্রতিনিধিঃ বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতি ও মহান বিজয় দিবসের চেতনা ছড়িয়ে দিতে সংযুক্ত আরব আমিরাতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। গতকাল রবিবার দুবাইয়ের ক্রিক পার্কে দিনব্যাপী বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে Sabila Online Fashion।

প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরতেই ছিল এই আয়োজন। অনুষ্ঠানে শিশু-কিশোরদের জন্য বাংলা কবিতা আবৃত্তি, বিজয় দিবসের থিমে চিত্রাঙ্কন, সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতা, শিশুদের জন্য ‘যেমন খুশি সাজো’ এবং নারীদের জন্য বিভিন্ন আনন্দদায়ক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন Sabila Online Fashion-এর চেয়ারম্যান লিজা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন মো. আবু সালেহ ইয়াহিয়া, মাসুম বিল্লাহ, সেলিম আহমেদ, সাইদুল ইসলাম, আলমগীরসহ আরও অনেকে।

আয়োজকরা বলেন, প্রবাসের ব্যস্ত জীবনের মাঝে এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন দৃঢ় করে এবং শিশুদের মনে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102