সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

বরিশাল-৬ আসনে মানুষের কণ্ঠস্বর হতে চান সাংবাদিক নেতা মুহম্মদ মনজুর হোসেন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিশিষ্ট সাংবাদিক নেতা মুহম্মদ মনজুর হোসেন। দীর্ঘদিনের সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা থেকে তিনি বিশ্বাস করেন, রাজনীতির মূল শক্তি জনগণ—আর সেই জনগণের কথা বলাই তাঁর জীবনের ব্রত।

সততা, সাহস ও নিষ্ঠার সঙ্গে সংবাদকর্মে যুক্ত থেকে তিনি বছরের পর বছর সাধারণ মানুষের সুখ-দুঃখ, দাবি ও বঞ্চনার কথা তুলে ধরেছেন। মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নের বাস্তব চিত্র তিনি কাছ থেকে দেখেছেন। এই অভিজ্ঞতাই তাঁকে জনসেবার বৃহত্তর পরিসরে কাজ করার প্রেরণা জুগিয়েছে।
মুহম্মদ মনজুর হোসেন বলেন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে গুণগত পরিবর্তন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করাই তাঁর অগ্রাধিকার। তিনি মনে করেন, উন্নয়ন তখনই অর্থবহ হয়, যখন তা সাধারণ মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনে।

ন্যায়বিচার, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক শাসনের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে তিনি বাকেরগঞ্জের মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন। এলাকার প্রত্যাশা ও অধিকারকে সর্বাগ্রে গুরুত্ব দিয়ে তিনি একটি মানবিক, সমৃদ্ধ ও সম্ভাবনাময় বরিশাল-৬ গড়ার স্বপ্ন দেখছেন—যেখানে উন্নয়নের সুফল পৌঁছাবে ঘরে ঘরে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102