সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসে মামলাবাজ শাহিনুর ও মিনরা বেগমের শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

মোঃ রমিজ উদ্দিন, তিতাস কুমিল্লা :
কুমিল্লার তিতাসে মামলাবাজ ও মামলা ব্যবসায়ী শাহিনুর/আমেনা ও মিনরা বেগমের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে মিথ্যা মামলায় আটক নবীর হোসেনের মুক্তির দাবি তুলে ধরে শুক্রবার বিকেলে উপজেলার জগতপুর ইউনিয়নের সাগরফেনা গ্রামের মধ্যপাড়ায় এই মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী ও ভুক্তভোগী সাধারণ মানুষ।

মানববন্ধন কর্মসূচিতে এলাকাবাসীর পক্ষে আবদুল বাতেন, ডা.আবদুল হান্নান, আশরাফুল আলম, নুরুল ইসলাম মেম্বার, মোহর মিয়া, জামাল হোসেন, আবুল কাসেম, রফিকুল ইসলাম, অলি আহমদ,তানভীর আহমেদ, এনামুল হকসহ এলাকার প্রায় ৪ শতাধিক নারী- পুরুষ অংশ গ্রহণ করে।

বক্তারা বলেন-শাহিনুর বেগম ও তার মা মিনরা বেগম মামলাবাজ মহিলা। তাদের দায়েরকৃত মিথ্যা মামলায় গ্রামের নিরীহ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা বিশ বছর ধরে মিথ্যা মামলা দিয়ে আমাদের সাগরফেনা গ্রামের নিরীহ-নিরপরাধ অনেক মানুষকে হয়রানি করে আসছে। তাদের চাহিদা অনুযায়ী টাকা দিলে মামলা তুলে আনেন। আর যারা টাকা দিতে পারেন না তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করেন বছরের পড় বছর।
তারা নবীর হোসেনের কাছে জায়গা চেয়েছিলো।

তাদের কথা মতো জায়গা না দেওয়ায় শাহিনুর বেগম ও তার মা মিনরা বেগম একটি মিথ্যা ধর্ষণ মামলায় নবীর হোসেনের মতো একজন নিরীহ মানুষকে ফাঁসিয়ে দিয়েছে। তাঁকে দীর্ঘদিন ধরে মিথ্যা ধর্ষণ মামলায় আটক করে রাখা হয়েছে। সে কারাগারের নির্জনের চার দেয়ালে ভেতরে বন্দি হয়ে তিলে তিলে নিঃশেষ হয়ে যাচ্ছে। আমরা দ্রুত নবীর হোসেনের মুক্তি দাবি করছি। সেই সাথে মিথ্যা মামলার বাদী শাহিনুর বেগম ও তার মা মিনরা বেগমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102