সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

কুমিল্লা তিতাসের মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের এসএসসি’ ৯৮ ব্যাচের পুনর্মিলনী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

মোঃ রমিজ উদ্দিন, তিতাস কুমিল্লা :

শিক্ষাজীবনের ইতি টেনে বেরিয়ে গেছেন আজ থেকে ২৭ বছর আগে। তবুও শৈশব–কৈশোরের অমলিন স্মৃতি আর মনের গভীর টানে হারিয়ে যাওয়া দিনগুলোর ডাকেই আবার ফিরে এসেছেন স্বপ্নের দরবারে, প্রিয় স্মৃতির সেই আপন আঙিনায়। যেখানে আজও জীবনের প্রথম স্বপ্নগুলো নিঃশব্দে অপেক্ষা করে থাকে।

শনিবার (২০ ডিসেম্বর) দিনভর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো তিতাস উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের এসএসসি’ ৯৮ ব্যাচের পুনর্মিলনী। দীর্ঘ ২৭ বছর পর এই প্রথমবারের মতো অনুষ্ঠিত এই আয়োজনে শৈশব-কৈশোরের বন্ধুদের মধ্যে জম্পেশ আড্ডা, খুনসুটি ও আনন্দ-উচ্ছ্বাসের রঙিন মুহূর্ত সৃষ্টি হয়। সতীর্থরা, তাদের পরিবার এবং শিক্ষাগুরুর উপস্থিতিতে পুরো দিনটি হয়ে ওঠে স্মৃতিময়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রাক্তন শিক্ষক সম্মাননা পর্বের সূচনা হয়। এই পর্বের প্রথমেই শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেন প্রাক্তন শিক্ষার্থীরা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী ও প্রয়াত শিক্ষকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় এসএসসি ৯৮ ব্যাচের শিক্ষার্থী মামুন মোল্লার সঞ্চালনায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মাহফুজুর রহমান চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক আবুল বাশার বকুল, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হাই মোল্লা, মনিরুল ইসলাম, আব্দুল বাতেন ভূঁইয়া, এসএসসি ৯৮ ব্যাচের শিক্ষার্থী তোফাজ্জল হোসেন, আক্তার হোসেন, আশামুদ্দিন ও শাহনাজ ভূঁইয়া প্রমূখ। পরে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলেদেন প্রাক্তন শিক্ষার্থীরা।

এর আগে প্রিয় বন্ধুদের সাথে নিজেকে ফ্রেমবন্দী করতে শুরু হয় ছবি তোলার প্রতিযোগিতা আর হৈ-হুল্লোড় মুখরিত হয়ে ওঠে পুরো স্কুল ক্যাম্পাস। এই অনুষ্ঠানে অংশ নেন এসএসসি’ ৯৮ ব্যাচের শিক্ষার্থী মোঃ নাছির উদ্দিন, রবিউল হোসেন, কামাল হোসেন, কবির হোসেন, দুলাল উদ্দিন মনিরুল ইসলাম, মোঃ শিপন, মোঃ জামির হোসেন, সাইফুল ইসলাম, মোঃ হেলাল উদ্দিন, তাসলিমা আক্তার সুমি, সাবিনা ইয়াসমিন, তাসলিমা আফরোজ সুমি, রুবি আক্তার, রুজি আক্তার, নাজমা আক্তার ও তাদের সন্তান এবং আমন্ত্রিত অতিথিরা। দুপুরের খাবার শেষে প্রত্যাকের চোখ ছলছল করছিলো বিদায়ের বাঁশির সুরে। মনে হচ্ছিল কি যেন হারিয়ে ফেলেছে তারা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102