শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সেল এর ৪র্থ সভা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব —- জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রীপদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার কোনো শিশুই পিছিয়ে থাকবে না, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার! চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা চোখের স্বাস্থ্য শুধু চিকিৎসাসেবা নয়, জাতীয় উন্নয়নের বড় অংশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ৬৫ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট চট্টগ্রাম বিমানবন্দরে আটক সরাইলে পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার সন্দেহভাজনসহ ৬ জন গ্রেপ্তার

জেদ্দায় বাংলাদেশি প্রবাসীদের ওপর অপকর্মে আল ফাদলিয়া: প্রতারণার অভিযোগ

মো: সেলিম রানা
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

প্রবাসী প্রতিনিধি, মো: সেলিম রানা :

সৌদি আরবের জেদ্দা শহরে আল ফাদলিয়া–জসিম নেতৃত্বাধীন একটি দালাল চক্রের বিরুদ্ধে বাংলাদেশি প্রবাসীদের অপহরণ, জিম্মি করে রাখা ও বেতন প্রতারণার গুরুতর অভিযোগ উঠেছে। মিথ্যা আশ্বাসে চাকরির প্রলোভন দেখিয়ে শ্রমিকদের ফাঁদে ফেলে, কাজ করিয়ে মাস শেষে বেতন না দেওয়া এবং প্রতিবাদ করলে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা প্রায় নিয়মিত বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

অভিযোগ রয়েছে, চক্রটি বিশেষ কয়েকটি গাড়ি ব্যবহার করে প্রবাসীদের অপহরণ ও জিম্মি করে রাখে। গাড়ির নম্বরগুলো হলো—
৯৬২৪, ৭২৩৭ এবং ৮৮২৫। এসব গাড়িতে মানুষ তোলা–নামানোর ঘটনাও নজরে এসেছে বলে জানা যায়।

চক্রের সদস্যদের পরিচয়

প্রাপ্ত তথ্য অনুযায়ী, দালাল চক্রটির সাথে যুক্ত কয়েকজনের নাম নিম্নরূপ—

গফুর — বাড়ি: পিরোজপুর
শ্যামল (বাটপার) — বাড়ি: কুষ্টিয়া, ভেড়ামারা।
সুহেল দালাল এবং অপহরণকারী — বাড়ি: টাঙ্গাইল
জসিম মিয়া মূল হোতা — বাড়ি: কুষ্টিয়া
কাউছার, আরমান,বাদশা,কাওসার
সজিব — বাড়ি: গাইবান্ধা
শাহজালাল — বাড়ি: চাঁদপু
সুরভ — বাড়ি: রাঙ্গামাটি

ভুক্তভোগীরা জানিয়েছেন, চক্রটির বিরুদ্ধে ভিডিও, ভয়েস রেকর্ডসহ বিভিন্ন প্রমাণ সংগ্রহ করা হয়েছে, যা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দেওয়ার প্রস্তুতি চলছে।

বাংলাদেশি প্রবাসীদের সতর্কতা

প্রবাসীদের সতর্ক থাকতে এবং এমন চক্রের সাথে কোনো ধরনের লেনদেন বা চুক্তিতে জড়িত না হতে অনুরোধ জানানো হয়েছে। কোনো সন্দেহজনক কার্যকলাপ, অপহরণ বা জিম্মি পরিস্থিতির ক্ষেত্রে সৌদি পুলিশের জরুরি নম্বর ৯৯৯–এ দ্রুত যোগাযোগ করার আহ্বান জানানো হচ্ছে।

বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে কঠোর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102