সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের সনাক্ত করা হয়েছে: ডিএমপি

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০২৫

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আনুমানিক ০২.২৫ ঘটিকার সময় রাজধানীর পল্টন বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী কতিপয় দুর্বৃত্ত ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব ওসমান হাদির ওপর ন্যক্কারজনক হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উক্ত ঘটনার পরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে ইতোমধ্যে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে প্রাথমিকভাবে সনাক্ত করা হয়েছে। এরা হলো ১। ফয়সল করিম মাসুদ ও ২। মোঃ আলমগীর শেখ।

ঘটনার তদন্তে জানা যায়, সন্দেহভাজন ব্যক্তিরা হেলমেট পরিহিত অবস্থায় ভিকটিম ওসমান হাদিকে খুব কাছে থেকে গুলি করে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং সনাক্তকৃত সন্দেহভাজনদের গ্রেফতারে ইতোমধ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে এবং অভিযান চলমান রয়েছে। সন্দেভাজন ব্যক্তিরা যেন সীমান্ত পার হতে না পারে সেজন্য তাদের পাসপোর্ট ব্লক করা হয়েছে এবং সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেফতারে সহযোগিতায় তথ্য প্রদানকারীর জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ৫০ লক্ষ টাকা অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছে।

ইতোমধ্যে শেরপুরের নালিতাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে সীমান্ত দিয়ে লোক পারাপারে জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ১। সিবিয়ন দিও এবং ২। সঞ্জয় চিসিম। এছাড়া র্যা ব কর্তৃক সন্দেহভাজন মোঃ আব্দুল হান্নান নামক আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে এবং হত্যা চেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

এই ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িতদের বিষয়ে কোনো তথ্য থাকলে তা নিকটস্থ থানায় অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে পুলিশকে অবহিত করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।চাঞ্চল্যকর এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102