সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

জাতীয় সাংবাদিক সংস্থার নীতিনির্ধারক পরিষদের সদস্য ও সাংবাদিক নেতা মুহাম্মদ মনজুর হোসেনের জন্মবার্ষিকী উদযাপন

নুরুন্নবী সোহেল
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

নুরনবী সোহেল, নিজস্ব প্রতিনিধি :

জাতীয় সাংবাদিক সংস্থার নীতিনির্ধারক পরিষদের অন্যতম সদস্য এবং দেশের প্রথম শ্রেণির নিরপেক্ষ জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ নিউজ সিন্ডিকেট (BNS)-এর চেয়ারম্যান সাংবাদিক নেতা মুহাম্মদ মনজুর হোসেনের জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীতে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাঁর জন্মবার্ষিকী পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মো. আলমগীর গনী, নীতিনির্ধারক পরিষদের সদস্য সচিব ও সংস্থার সহ-সভাপতি মো. আবুল বাসার মজুমদার, যুগ্ম মহাসচিব ও সাংবাদিক মিলনমেলা উদযাপন কমিটির সদস্য সচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো, দপ্তর সচিব মো. রাব্বি মোল্লা, অর্থ সম্পাদক মো. সানভীর হোসেন, প্রচার সম্পাদক এম. হোসাইন আহমদ, তথ্যপ্রযুক্তি সম্পাদক নূরনবী সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলহাজ্ব আমির হোসেন, ধর্ম সম্পাদক হাজী মো. শহিদুল ইসলামসহ সংস্থার অর্ধশতাধিক সাংবাদিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কেক কেটে জন্মবার্ষিকী উদযাপন করা হয় এবং উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ মুহাম্মদ মনজুর হোসেনের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

একজন সাংবাদিক পরিবারে জন্মগ্রহণকারী মুহাম্মদ মনজুর হোসেন সারাদেশে দক্ষ সাংবাদিক তৈরির কারিগর, জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রয়াত মুহাম্মদ আলতাফ হোসেনের যোগ্য সন্তান। তিনি সততা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার আদর্শ ধারণ করে সাংবাদিকতার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সাংবাদিকবান্ধব নেতৃত্ব, সংগঠন গঠনে দূরদর্শী ভূমিকা এবং তরুণ সাংবাদিকদের উৎসাহিত করার ক্ষেত্রে তাঁর অবদান প্রশংসনীয় ও অনুকরণীয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার মহাসচিব মো. আলমগীর গনী বলেন, “আমরা প্রত্যাশা করি—সত্য, ন্যায় ও স্বাধীন সাংবাদিকতার পথচলায় তাঁর নেতৃত্বে জাতীয় সাংবাদিক সংস্থা এবং বাংলাদেশ নিউজ সিন্ডিকেট (BNS) আরও শক্তিশালী ভূমিকা রাখবে এবং দেশের গণমাধ্যম অঙ্গনে ইতিবাচক পরিবর্তনের অগ্রদূত হবে।”

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত সকলে সাংবাদিক নেতা মুহাম্মদ মনজুর হোসেনের শুভ জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102