সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

মাদকচক্রের বিরুদ্ধে সংবাদ প্রচারের জেরে সাংবাদিককে জবাই করার হুমকি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের রেললাইন ঘেঁষে গড়ে ওঠা মাদক সেবন, বিক্রি ও দেহ ব্যবসার আস্তানা নিয়ে ABN টিভিতে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করেন সাংবাদিক অমিত হাসান রবিন। ওই প্রতিবেদন প্রকাশের পর থেকেই তাকে জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে।

ভুক্তভোগী সাংবাদিক রবিন জানান—রিপোর্ট প্রচারের পর এক ব্যক্তি বারবার তাকে খুঁজছে এবং প্রকাশ্যে জবাই করার হুমকি দিচ্ছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্থানীয়রা অভিযোগ করেন—মাদকচক্রটি দীর্ঘদিন ধরে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় পরিচালিত হচ্ছে। তাদের আশ্রয়–প্রশ্রয়ের কারণে এলাকায় মাদক ব্যবসা, দেহ ব্যবসা এবং অপরাধ কর্মকাণ্ড আরও বেড়ে গেছে।

এ ঘটনায় ভয় পেয়ে সাংবাদিক অমিত হাসান রবিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন।

সচেতন মহল বলছে—সংবাদ প্রকাশের কারণে একজন সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। সাংবাদিকদের সুরক্ষা ও অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102