সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা হোমনায় বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে গণমিছিল অনুষ্ঠিত!

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভুইয়ার (ধানের শীষ) পক্ষে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় হোমনা বাস স্ট্যান্ড বালুর মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে হোমনা চৌরাস্তা হয়ে পৌর মার্কেটে এসে শেষ হয়।
গণমিছিলে নেতৃত্ব দেন বিএনপি দলীয় প্রার্থী বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া।

হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন এর সভাপতিত্বে এ সময় কুমিল্লা জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার, তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ, মেঘনা উপজেলার সভাপতি মো. শাহাবুদ্দিন, হোমনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল আজিজ খন্দকার সাব মিয়া, মো. জাকির হাসান, আবদুল লতিফ, মো. শাহ আলম, মো. শাহজাহান মোল্লা, সাইদুল হাসান শাহিন, সাইফুল ইসলাম রাজা, অহিদুজ্জামান মোল্লা, শাহ আলম হিমেল, জামাল উদ্দিন, শেফালী বেগম সহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় বিভিন্ন এলাকা থেকে আসা খন্ড খন্ড মিছিলকে ঘিরে পুরো এলাকায় উৎসব মুখর পরিবেশ তৈরী হয়৷

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102