সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ঢাকা কোর্ট এলাকায় অবৈধ ব্লক অপসারণ অভিযান

রুদ্র রহমান পিয়াল
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

রুদ্র রহমান পিয়াল, বিশেষ প্রতিনিধিঃ ঢাকা কোর্ট এলাকার আশেপাশের সড়কে দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্থাপিত ব্লক অপসারণে বিশেষ অভিযান শুরু করেছে প্রশাসন। মাননীয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মুস্তাফিজুর রহমানের নির্দেশে শনিবার সকালে এএসসিএমএম সিফাতুল্লাহ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ, ডি.সি. প্রসিকিউশন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ টিম এই অভিযান পরিচালনা করে।

দীর্ঘদিন ধরে কোর্ট এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে স্থাপিত এসব অবৈধ ব্লক প্রতিদিনের যান চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি করছিল। বিচারপ্রার্থী, আইনজীবী, সাংবাদিক এবং সাধারণ পথচারীদের প্রতিনিয়ত ভোগান্তির মুখোমুখি হতে হতো। বিশেষ করে আদালতের সময় সামান্য দূরত্ব অতিক্রম করতেও অতিরিক্ত সময় ব্যয় হতো, যা বিচারপ্রক্রিয়া এবং প্রশাসনিক কাজেও প্রভাব ফেলছিল।

অভিযানকে স্বাগত জানিয়ে তরুণ আইনজীবী সমাজ মন্তব্য করেছে, “এই সময়োপযোগী উদ্যোগটি কোর্ট এলাকার সড়ক ব্যবস্থাকে স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অবৈধ ব্লক অপসারণের ফলে প্রায় ৩৩ হাজার আইনজীবীসহ বিচারপ্রার্থী ও সাধারণ মানুষ উপকৃত হবেন। আমরা আশা করি, অভিযানটি সফল না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে চলবে এবং কোর্ট এলাকায় শৃঙ্খলাবদ্ধ পরিবেশ নিশ্চিত হবে।”

অভিযান পরিচালনাকারী সূত্র জানায়, ব্লক অপসারণের ফলে কোর্ট সংলগ্ন ব্যস্ততম সড়কগুলোতে যান চলাচল ক্রমান্বয়ে স্বাভাবিক হচ্ছে। জরুরি যানবাহন ও সাধারণ পথচারীর চলাচলে আরও সুরক্ষা ও সুবিধা সৃষ্টি হচ্ছে। ভবিষ্যতে যেন এই ধরনের বাধা পুনরায় স্থাপন না হয়, সে বিষয়ে প্রশাসন সতর্ক নজরদারি চালাবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, কোর্ট এলাকা রাজধানীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক জোন। এখানে নিয়মিত তদারকি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ ছাড়া জনসাধারণ ও বিচারপ্রার্থীদের সুবিধা নিশ্চিত করা সম্ভব নয়। এই অভিযানের মাধ্যমে সেই দায়িত্বশীলতার বাস্তব প্রমাণ পাওয়া গেছে।

এভাবে কোর্ট এলাকার সড়ক ব্যবস্থার স্বাভাবিকীকরণ এবং জনসাধারণের দৈনন্দিন ভোগান্তি কমানোর ক্ষেত্রে প্রশাসনের উদ্যোগ প্রশংসনীয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102