সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের পৃথক অভিযানে দুজন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ৮ ডিসেম্বর ২০২৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড টিম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের অভিযানিক দল রাজধানীর উত্তরা এলাকায় পৃথক দুটি অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক দুইজন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-ওমর ফারুক (৪২) ও কে এম শিহাব উদ্দিন (৪৭)।

সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ০৭:০০ ঘটিকায় সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড টিম উত্তরা ৩ নং সেক্টর এলাকায় অভিযান পরিচালনা করে মানিলন্ডারিং প্রতিরোধ আইনসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি ওমর ফারুককে গ্রেফতার করে।

অপরদিকে সন্ধ্যা আনুমানিক ০৫:৪৫ ঘটিকায় ডিএমপির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একটি বিশেষ অভিযানিক দল উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩৫ লক্ষ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কে.এম. শিহাব উদ্দিন (৪৭) কে গ্রেফতার করে।

ডিএমপি জনগণের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102