সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাসের ভিটিকান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার সন্ধ্যায় দুলারামপুর বাজারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক ইয়াইয়া খান।

ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ সরকারের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক যুবরাজ ইসলাম রাসেলের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।
বিশেষ অতিথি ছিলেন—তিতাস উপজেলা বিএনপি সহ-সভাপতি আব্দুস সালাম মেম্বার সহ-সভাপতি মহিউদ্দিন সরকার, ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম খোকা,
সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম সরকার,
উপজেলা যুবদল যুগ্ম- আহ্বায়ক হাজী
আবুল কাশেম সরকার, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও উপজেলা জাসাসের সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. সাইমন ভূঁইয়া, ভিটিকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো.সুমন সরকার, ভিটিকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম, যুগ্ম- আহ্বায়ক মো.শাহিন হোসেন,
যুগ্ম আহ্বায়ক আবু আকাশ মেম্বার,ভিটিকান্দি ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মো. বাবুল,
সদস্য সচিব মো.আবুল কালাম,ভিটিকান্দি ইউনিয়ন কৃষক দলের সভাপতি ফারুক সরকার,ভিটিকান্দি ইউনিয়ন জাসাসের আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান মোল্লা, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলম, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জালাল সরকারসহ বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়। পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সকল নেতাকর্মীদের ঐক্য ও সফলতা কামনা করা হয়।

অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102