সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় নীতি নির্ধারক পরিষদের সদস্য মুহম্মদ মনজুর হোসেন বাকেরগঞ্জে সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতিনির্ধারনী পরিষদের সদস্য মুহাম্মদ মনজুর হোসেন বরিশালের বাকেরগঞ্জে নিজ গ্রামে সংবর্ধিত হয়েছেন । ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট প্রদান, আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে জাতীয় সাংবাদিক সংস্থার নিয়ামতি উপ-শাখা কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার নীতিনির্ধারনী পরিষদের সদস্য সচিব মো. আবুল বাশার মজুমদার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি ও বরিশাল জেলা সভাপতি এমআর প্রিন্স, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও দৈনিক বর্তমান’র ব্যুরো চিফ মোঃ মামুন-অর-রশিদ, দপ্তর সচিব রাব্বি মোল্লা, প্রচার সচিব মোঃ জাফরুল্লাহ। নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আঃ মালেক শিকদার, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জবেদ আলী খান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আঃ সালাম মৃধা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন খান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুল হক সেলিম উপস্থিত ছিলেন।

এছাড়া জাতীয় সাংবাদিক সংস্থার ঝালকাঠী জেলা সভাপতি এমাদুল হক স্বপন, বাকেরগঞ্জ উপজেলা সভাপতি জাকির জমাদ্দার, দৈনিক বর্তমানের সংবাদিক পারভেজ সরদারসহ বাকেরগঞ্জে সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আঃ রহমান খান।

উল্লেখ্য, জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের সুযোগ্য পুত্র মুহম্মদ মনজুর হোসেন। তিনি বর্তমানে জাতীয় সাংবাদিক সংস্থা পরিচালনা করছেন। তার বলিষ্ঠ নেতৃত্বে দেশ বিদেশে সাংবাদিক সংস্থার সুনাম ছড়িয়ে পড়ছে। দেশব্যাপী বিভিন্ন শাখা উপশাখায় তিনি সফর করে শ্রম দিচ্ছেন। শুক্রবার তার নিজ গ্রামে এলে এমন সংবর্ধনা দেওয়া হয়। এতে আবেগাপ্লুত হয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বলেন, মরহুম আলতাফ হোসেন আমাদের গর্ব। তার সুযোগ্য পুত্র মনজুর হোসেন আমাদের অহংকার। তার আগমনে এলাকাবাসী নিজেদেরকে ধন্য মনে করছে। আগামী দিনে আরো উত্তরোত্তর সাফল্য কামনা করেন তারা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102