সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা হোমনা ইউসিসিএ লি. (বিআরডিবি) নির্বাচনে সভাপতি পদে আক্তার হোসেন বিজয়ী

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার হোমনা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (বিআরডিবির) নির্বাচনে সভাপতি পদে আক্তার হোসেন বিজয়ী হয়েছেন। বুধবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি, সহ সভাপতি ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সভাপতি, সহসভাপতি পদে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণ হয়। সভাপতি পদে ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আক্তার হোসেন (ছাতা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু নাছের ওয়াহেদ সম্পদ (মাছ) পেয়েছেন ৪৬ ভোট।

সহ-সভাপতি পদে মিলনের নেছাসহ আরও ছয়টি সদস্য পদে লতিফ, মো. মোতালেব হোসেন, আবুল কাশেম, মো. গিয়াস উদ্দিন, মো. কামাল হোসেন ও মাফিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচনী ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন। নির্বাচন পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শফিকুল আলম এবং সদস্য ও বিআরডিবির হিসাবরক্ষক মো. জামাল উদ্দিন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102