সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ধানের শীষের বাইরে নয় — তিতাস বিএনপনেতা-কর্মীদের অঙ্গীকার

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিতাস উপজেলা বিএনপির নেতা-কর্মীরা দলীয় ঐক্য ও শৃঙ্খলার প্রতি সর্বোচ্চ আনুগত্য প্রদর্শনের ঘোষণা দিয়েছেন। তারা জানিয়েছেন— ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শের প্রতীক। সুতরাং বিএনপির মনোনীত প্রার্থীর বাইরে অন্য কোনো প্রতীকের পক্ষে কাজ করার প্রশ্নই ওঠে না। নেতা-কর্মীরা বলেন, ধানের শীষ যাকে দেয়া হবে তাকে বিজয়ী করা প্রত্যেক বিএনপি নেতা-কর্মীর দায়িত্ব ও কর্তব্য। ব্যক্তিগত স্বার্থে অন্য প্রতীকে ভোট দেওয়া বা কাজ করা দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। এমন বেঈমানি করলে তাকে জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত করে দলীয় শাস্তির আওতায় আনার দাবি তুলেছেন তারা।

তারা আরও বলেন, “যদি আমরা শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে ভালোবাসি— তাহলে ধানের শীষের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ধানের শীষের বাইরে যারাই দাঁড়াক, তাদের জন্য কোনোভাবে কাজ করা যাবে না। তারেক রহমান যার হাতে ধানের শীষ তুলে দেবেন, তাকে বিজয়ী করতে আমরা যা করার প্রয়োজন তাই করবো।” তিতাস বিএনপির সকল নেতা-কর্মীরা এক অভিন্ন কণ্ঠে ঘোষণা দিয়েছেন— ধানের শীষই আমাদের একমাত্র পথ, একমাত্র প্রতীক, একমাত্র সংগ্রাম। দলীয় সিদ্ধান্তই হবে সর্বোচ্চ নির্দেশ।

মতামত প্রকাশে: সাদেক হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক, কুমিল্লা উত্তর জেলা বিএনপি।
তোফায়েল আহমেদ খান, সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), কুমিল্লা উত্তর জেলা যুবদল।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102