সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের কোরআন খতম ও বিশেষ দোয়া

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

তিতাস কুমিল্লা, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাসে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১লা ডিসেম্বর) উপজেলার কড়িকান্দিস্থ এবতেদায়ী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় তিতাস উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে মাদরাসার হাফেজ ও এতিম শিক্ষার্থীরা অংশ নেন এবং তাদের মাধ্যমে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু, দেশের কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ফাহিম সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আল আমিন হক বাবুর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. রুবেল সরকার, রাসেল আহমেদ, মো. তানভীন আহমেদ নূর, রকিবুল হাসান সাকিব, সদস্য রাকিব হাসান, সাব্বির রহমান, মাহবুব আহমেদসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

দোয়া মাহফিলে ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। তাঁর সুস্থতা কামনায় ছাত্রদল নিয়মিতভাবে দোয়া ও মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।”
তারা আরও বলেন, “দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102