সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

কুমিল্লা তিতাসে দেশীয় অস্ত্র ও নগদ আড়াই লক্ষধিক টাকাসহ বিএনপি নেতা আটক

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

তিতাস কুমিল্লা, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাসে দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ এক ওয়ার্ড বিএনপি নেতাকে আটক করেছে যৌথবাহিনী। তিতাস উপজেলা মজিদপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক বলে জানা যায়। শুক্রবার রাত সাড়ে ১১টায় যৌথবাহিনীর অভিযানে উপজেলার সাহাপুর গ্রামের পশ্চিম পাড়া থেকে তাকে আটক করা হয়।

অভিযানকালে আব্দুল মান্নান ভুইয়ার বাড়ির বাথরুমের ছাদের উপর থেকে দেশীয় পাইপগান সদৃশ একটি অস্ত্র, পাঁচটি কার্তুজ, দুইটি রামদা, একটি চাপাতি, একটি লম্বা ছোড়া ও নগদ দুই লাখ তেষট্টি হাজার সাতশত ষাট টাকা উদ্ধার করা হয়। টাকাগুলো সুদের লাগানো বলে স্থানীয়রা জানায়।
এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান, রাতে আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102