রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জুবিনের শ্রদ্ধায় ২৫ ফুট গামছায় বোনা হলো গান বাংলাদেশের সামনে ফাইনালের সমীকরণ, কোথায় দাঁড়িয়ে ভারত দীর্ঘদিন পর মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করলো মেহের নিউজ ২৪ ঘণ্টায় মিলছে মাত্র ৪ ঘণ্টার বিদ্যুৎ সাভারের জামগড়ায় পল্লী বিদ্যুতের চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ গ্রাহকরা! জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে —-শিল্পমন্ত্রী দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী “গাছ লাগান, পরিবেশ বাঁচান” — বাকেরগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

খাগড়াছড়ি জেলা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

মোঃ সালাউদ্দিন:- পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলের উদ্যোগে এবং খাগড়াছড়ি জেলা পুলিশের আয়োজনে অত্র জেলার পুলিশ লাইন্সে সকল পদবীর পুলিশ সদস্যদের সাথে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎শনিবার (২২মার্চ) উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল।

‎ইফতারের পূর্বে অতিরিক্ত পুলিশ সুপার (খাগড়াছড়ি সদর সার্কেল) তফিকুল আলমের বিদায় উপলক্ষ্যে জেলা পুলিশ এর পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন খাগড়াছড়ির পুলিশ সুপার।

‎এসময় প্রধান  অতিথি ও বিদায়ী অতিথির  বক্তৃতা শেষে, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

‎আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান পিপিএম (সেবা), সহকারি পুলিশ সুপার (মানিকছড়ি সার্কেল); অমিত কুমার দাস, সহকারি পুলিশ সুপার (এসএএফ) সৈয়দ মুমিদ রায়হান সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের বিভিন্ন পদবীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102