সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১৯০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা ২৬ নভেম্বর ২০২৫

রাজধানীর সবচেয়ে বড় বসতিগুলোর মধ্যে একটি কড়াইল। গতকাল বিকাল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। একে একে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট গিয়ে পাঁচ ঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায় আগুনে ১ হাজার ৫০০ ঘর পুড়ে গেছে। বস্তিটিতে অগ্নিকাণ্ডের ফলে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজ বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ক্ষতিগ্রস্ত বস্তিবসীদের মধ্যে জরুরি সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১৯০০ প্যাকেট শুকনো খাবার, কম্বল, মশারি, সহ অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করেন। আগামীকালও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ অব্যাহত থাকবে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশী বিদেশী এনজিও এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয় উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশী বিদেশী এনজিও গুলো আগামীকাল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিভিন্ন ত্রাণ সহায়তা বিতরণ করবে। এছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বস্তিবাসীদের সুবিধার্থে একাধিক মোবাইল টয়লেট স্হাপনসহ আর্থিক সহায়তা করবে বলে সভায় জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102