সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা হোমনায় বিশাল গাড়িবহর নিয়ে গণসংযোগ ও পথসভা করলেন- কুমিল্লা দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আক্তারুজ্জামান সরকার

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধিঃ মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার দুপুরে বিশাল গাড়িবহর নিয়ে হোমনার উদ্দেশ্যে গণসংযোগে রওয়ানা হন। দিনব্যাপী গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠককে ঘিরে হোমনা–তিতাস এলাকায় নির্বাচনী উচ্ছ্বাস আরও বেড়ে যায়।দুলালপুর বাজারে লিফলেট বিতরণ হোমনা উপজেলার দুলালপুর বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ করেন আক্তারুজ্জামান সরকার। বাজার এলাকায় নেতাকর্মী ও স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।উঠান বৈঠকে জনসমাগম লিফলেট বিতরণের পর দুলালপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে দুলালপুর বাজার সংলগ্ন মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন—৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোছলেউদ্দিন। সঞ্চালনায় ছিলেন—কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভিপি অহিদুজ্জামান মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে মো. আক্তারুজ্জামান সরকার বলেন—“জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। বিএনপির দাবি-দাওয়া, ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসূচি এবং মানুষের মুক্তির বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা মাঠে আছি, থাকবো।”
বিশিষ্ট নেতৃবৃন্দের উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—হোমনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হানিফ মিয়া (কন্ট্রাক্টর)।

কুমিল্লা উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক মো. মজিবুর রহমান হোমনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী মো. মহসিন চেয়ারম্যান, আব্দুল বাতেন সরকার কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য মোঃ জালাল উদ্দিন তিতাস উপজেলা বিএনপির কোষাধক্ষ্য জামাল আহমেদ প্রধান তিতাস উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সামির হোসেন সহ-দপ্তর সম্পাদক মেহেদী হাসান আসলাম শ্রমবিষয়ক সম্পাদক মো. মাহবুব আলম সরকার সহ-শ্রমবিষয়ক সম্পাদক এইচ. এম. জাকির সওদাগর মৎস্য তাতী বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম বলরামপুর ইউনিয়নের লায়েকত আলী মাস্টার তিতাস উপজেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক মোঃ রুজিনা আক্তার, তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ–সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ ও সদস্য সচিব মো. ইসমাইল হোসেন উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মফিজুল ইসলাম বশির, জিয়রকান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসেন,কুমিল্লা উত্তর জেলা যুবদল নেতা মোঃ হেলাল মিয়া, মজিদপুর ইউনিয়ন বিএনপির নির্বাহী সদস্য মোঃ কাউছার মিয়া।

এছাড়াও স্থানীয় বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিতাস–হোমনায় নির্বাচনী উত্তাপ বৃদ্ধি
মাঠ পর্যায়ে টানা গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠককে কেন্দ্র করে তিতাস–হোমনা এলাকায় নির্বাচনী আবহ আরও ঘন হয়ে উঠেছে। স্থানীয় মানুষের আড্ডা, বাজার, চায়ের দোকান—সবখানেই নির্বাচনী আলোচনায় নতুন প্রাণ ফিরে এসেছে।
দিনের কর্মসূচির সমাপ্তি হোমনায় গণসংযোগ শেষে আক্তারুজ্জামান সরকার তিতাসের বাতাকান্দি বাজারে লিফলেট বিতরণ ও গণমিছিলের মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102