সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

বহুবিধ বর্ণিল আয়োজনে দৈনিক বাংলাদেশ সমাচার-এর গৌরবোজ্জ্বল ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপিত হলো জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার-এর গৌরবোজ্জ্বল ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী এবং Sofen–বাংলাদেশ সমাচার অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫। শনিবার রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে দিনব্যাপী এ উৎসবে অংশ নেন বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, আমন্ত্রিত অতিথি এবং দেশজুড়ে থেকে আগত কয়েকশ সাংবাদিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক, সফেন গ্রুপের প্রতিষ্ঠাতা, বহুমুখী শিল্প-বিজ্ঞানমনস্ক ব্যক্তিত্ব ড. খান আসাদুজ্জামান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জোবায়দা বেগম, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিইও মনিরুল ইসলাম তপন, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিইও মোহাম্মদ গিয়াস, সি শেল গ্রুপের চেয়ারম্যান মো. আমান উল্যা, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস-এর কো-ফাউন্ডার অঞ্জন মল্লিক এফসিএ, সাবেক সংসদ সদস্য ও সিলভার লাইন গ্রুপের এমডি এম এ এইচ সেলিম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, এক্সিম ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক, বীর মুক্তিযোদ্ধা ড. মো. হায়দার আলী মিয়া, অপকার নির্বাহী পরিচালক রোটারিয়ান মো. আলমগীর পিএইচএফ, এবং কবি ও কথাশিল্পী, বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান।

উৎসবে উপস্থিত শতাধিক সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ। উদ্বোধনী পর্বে ছিল জাতীয় সাংবাদিকতা, সমাজ উন্নয়ন, স্মৃতিচারণা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পত্রিকার দশ বছরের সাফল্য নিয়ে আলোচনা। প্রদর্শিত হয় বাংলাদেশ সমাচারের দশ বছরের পথচলা ও অর্জন নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রও।

বক্তারা বলেন, “সাংবাদিকতা একটি জাতির মূল পথনির্দেশক শক্তি। সত্যনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশন জাতিকে সঠিক পথ দেখায়। বাংলাদেশ সমাচার সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে।”

প্রধান অতিথি সৈয়দা রিজওয়ানা হাসান তার বক্তব্যে বলেন—
“সংবাদপত্র একটি দেশের চতুর্থ স্তম্ভ। বাংলাদেশ সমাচার সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। আমি বিশ্বাস করি, ভবিষ্যতেও তারা একই আদর্শ ধরে রাখবে।”

সভাপতির বক্তব্যে ড. খান আসাদুজ্জামান বলেন—
“দশ বছরের এই দীর্ঘ যাত্রায় আমরা পাঠকের আস্থা, সত্যের অনুসন্ধান ও সাংবাদিকদের অধিকার রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। ভবিষ্যতেও ন্যায়, সত্য এবং নির্ভীক সাংবাদিকতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, ২০১৬ সালে “সারাবিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের মুখপত্র” স্লোগান নিয়ে প্রতিষ্ঠিত দৈনিক বাংলাদেশ সমাচার বর্তমানে জাতীয় মিডিয়া তালিকায় ২১তম স্থানে অবস্থান করছে। পাশাপাশি পত্রিকাটি দেশের স্বনামধন্য ৮ম ওয়েজবোর্ড বাস্তবায়নকারী প্রতিষ্ঠিত দৈনিক হিসেবে ইতোমধ্যেই সুনাম অর্জন করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102