সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ঝিনাইদহে ১৪ দফা দাবীতে ফারমার্স এসোসিয়েশনের উদ্যোগে কৃষক সমাবেশ

তারেক মাহমুদ জয়
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

তারেক মাহমুদ জয়, ঝিনাইদহ প্রতিনিধিঃ-

দুর্নীতিমুক্ত কৃষিখাত, নিরাপদ খাদ্য, কৃষকের উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য মূল্য, একটি উন্নত আধুনিক লাভজনক ও প্রযুক্ত নির্ভর কৃষিখাত, যেখানে প্রতিটি কৃষক সম্মান সুযোগ, নিরাপত্তাসহ ১৪ দফা দাবীতে ঝিনাইদহে ফারমার্স এসোসিয়েশনের উদ্যোগে কৃষক সমাবেশ করা হয়েছে। শনিবার দুপুরে এই প্রথম ওয়াজির আলী হাইস্কুল মাঠে এ সমাবেশের আয়োজন করলেন জেলা ফারমার্স এসোসিয়েশন।

বাংলাদেশ ফারমার্স এসোসিয়েশনের জেলা সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে ও ফারমার্স এসোসিয়েশনের জেলা সাংগঠনিক সম্পাদক আহসানুল ইসলাম ডনের সঞ্চালনায় প্র্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সাবেক সচিব মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ কামরুজ্জামান, চেম্বার অব কমার্সের ঝিনাইদহ জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন, ঝিনাইদহ জেলা খাদ্য কর্মকর্তা সাধন কুমার সরকার, ঝিনাইদহ কৃষি বিপনন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ শরিফুল ইসলাম, ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার সরকার, ঝিনাইদহ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এ.এস.এম আতিকুজ্জামান, ফারমার্স এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও সিও এনজিওর নির্বাহী পরিচালক মোঃ সামছুল আলম,সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ গোলাম সরয়োর, ঝিনাইদহ জাতীয় ভোক্তা অধিকার সহকারী পরিচালক নিশাত মেহের,ঝিনাইদহ বিএডিসি (বীজ বিপনন) সিনিয়র ভারপ্রাপ্ত সহকারি পরিচালক শমী বাড়ৈ, সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ ফারমার্স এসোসিয়েশনের জেলা সাধারন সম্পাদক মোঃ হারুন-অর-রশীদ মুছা, কৃষি উদ্যোক্তা ড.নজরুল ইসলাম, কৃষি উদ্যোক্তা মোঃ হেকমত আলীসহ ৬টি উপজেলার সভাপতি ও সাধারন সম্পাদকসহ সকল নেত্রীবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা-উপজেলা থেকে আগত কৃষি উদ্যোক্তা ও হাজারো সাধারন কৃষক-কৃষাণীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সরকারি প্রণোদনা থেকে কৃষকেরা সব সময় বঞ্চিত হয়ে আসছে। আর যদিও বা কোন সরকারি প্রনোদনার বীজ দেওয়া হয় তাতে ঘাষ ছাড়া কোন ফসল হয় না। আবার সেটি সঠিক সময়ে দেওয়া হয় না। তাই এজেলায় কৃষি ক্লিনিক নির্মাণ ও কৃষি পুলিশ নিয়োগসহ কৃষকদের সর্বক্ষেত্রে নজর দেওয়ার জন্য সরকারকে বিশেষ ভাবে নজর রাখতে হবে। কারণ কৃষি প্রধান রাষ্ট্রে কৃষক ভাল থাকলে দেশ ও দেশের মানুষ ভাল থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102