সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

চলমান গণতান্ত্রিক আন্দোলন সফল করার মধ্যে দিয়ে আবারও গনতন্ত্র প্রতিষ্ঠা পাবে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

কাজী ওহিদ-গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :

চলমান গণতান্ত্রিক আন্দোলন সফল করার মধ্যে দিয়ে আবারও গনতন্ত্র প্রতিষ্ঠা পাবে। একটি দলের নেত্রী তার নেতাকর্মীদের রেখে পালিয়ে গেছেন। তিনি এদেশে ফিরে আসবেন, নির্বাচন করার জন্য নয়। তার কৃত কর্মের সাজা খাটতে।

২১ মার্চ শুক্রবার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাবড়াসুর ইউনিয়নের বালিয়াকান্দি হাদীউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে
ভাবড়াসুর ও উজানী ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ভাবড়াশুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাকুল মৃধা সভাপতিত্ব এবং উজানি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম পলুর সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রাজু, বাংলাদেশ জাতীয় যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি মো: আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু, জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট এম এ আলম সেলিম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহরাব হোসেন, হাদীউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছা
সেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সাগর মজুমদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফিরোজ মৃধা, ফরিদ মোল্যা, মোঃ গোলাম মোর্তুজা, মোঃ শফিউল আলম,সাংগঠনিক সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ ওহিদুল ইসলাম, ভাবড়াশুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাসু সরদার ও বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তুহিন মিনা প্রমূখ। আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102