সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লা তিতাসে ধানের শীষের পক্ষে আক্তারুজ্জামান সরকারের গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাসের বলরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ঐচারচর গ্রামে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা-২ (তিতাস–হোমনা) আসনের মনোনয়ন প্রত্যাশী ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার। মঙ্গলবার এশার নামাজ শেষে ঐচারচর মুক্তি মসজিদ প্রাঙ্গণে এ গণসংযোগ ও উঠান বৈঠক শুরু হয়। স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। সভায় সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডাঃ মোঃ মোশাররফ হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ইসমাইল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে মোঃ আক্তারুজ্জামান সরকার বলেন, “জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। বিএনপির দাবি-দাওয়া, ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসূচি এবং মানুষের মুক্তির বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা মাঠে আছি, থাকবো।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন—তিতাস উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আক্তারুজ্জামান,
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ভি.পি অহিদ মোল্লা তিতাস উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক রেখা আক্তার, তিতাস উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সামির হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক মো.মাহবুব আলম সরকার, সহ-দপ্তর সম্পাদক মেহেদী হাসান আসলাম,সহ-শ্রম বিষয়ক সম্পাদক এইচ. এম. জাকির সওদাগর নির্বাহী সদস্য নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সাইমুল ইসলাম আখন্দ, সদস্য সচিব মফিজুল ইসলাম বশির, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফাহিম সরকার, যুগ্ম আহ্বায়ক শাকিব, জুলাই যোদ্ধা কবি ও গীতিকার খলিলুর রহমান মাস্টার, আমেনা মেম্বার, জগতপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ খোকন মিয়াবিএনপি নেতা আলমগীর মীর, বাদশা মিয়া, এছাড়াও উপস্থিত ছিলেন- জগতপুর ইউনিয়ন বিএনপির ৫ নং ওয়ার্ড সভাপতি মোঃ সাত্তার মিয়া, সিনিয়র সহ-সভাপতি মোঃ বিল্লাল মিয়া, কুমিল্লা উত্তর জেলা ও তিতাস বিএনপির কর্মী মোস্তাক আহমেদ, বিএনপি নেতা মোঃ হেলাল মিয়া,
২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আউয়াল, এবং স্থানীয় অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী ও সমর্থকরা। বক্তাদের বক্তব্য
গণসংযোগ চলাকালে বক্তারা বর্তমান সরকারের ব্যর্থতা, দলীয় দাবি-দাওয়া ও ভবিষ্যৎ কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। একই সঙ্গে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান। মাঠ পর্যায়ে এ গণসংযোগ ও উঠান বৈঠককে ঘিরে এলাকায় নির্বাচনী উত্তাপ আরও বৃদ্ধি পেয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102