বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ইট ভাটায় কোন ভাবেই কাঠ পোড়ানো যাবে না —–পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আড়াইহাজারের তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার তাঁতশিল্পের আধুনিকায়নে নতুন মাইলফলক: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী সার্কের মহাসচিব গোলাম সারওয়ার-এর ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার —- স্থানীয় সরকার মন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ সকলের দুঃখ-কষ্ট লাঘবে সরকার সর্বোচ্চ কাজ করছে —বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদ থেকে মন্ত্রণালয় অধ্যক্ষ সেলিম ভুঁইয়া এমপির প্রচেষ্টায় ১০০ শয্যার হোমনা সরকারি হাসপাতাল চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা বিষয়ে জাতীয় সংসদে ৩০০ বিধিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর বিবৃতি চুয়াডাঙ্গায় দামুড়হুদা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বারসহ স্বর্ণ পাচারকারী আটক

৭৫ দিনে কুরআনের হাফেজ হলেন মোহাম্মদ আদনান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পবিত্র কুরআনের হাফেজ হয়েছেন ২ মাস ১৫ দিন অর্থাৎ ৭৫ দিনে ৭ (সাত) বছরের শিশু মো: আদনান । সরাইল বিকাল বাজার আবরারিয়া মডেল মাদ্রাসা থেকে তিনি এ অল্প সময়ে হেফজ সম্পন্ন করেছেন।

আবরারিয়া মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম সিরাজ জানান, মাত্র ৭ বছর বয়সের আদনান ৭৫ দিনে পবিত্র কোরআনের হাফেজ হওয়ার বিষয়টি বিরল। এত অল্পসময়ে খুব কম সংখ্যক ছাত্রই হাফেজ হতে পারে। তিনি আরও বলেন, উপজেলার সদর ইউনিয়নের মোগলটুলা গ্রামের মোহাম্মদ ওবাইদুল্লাহর পুত্র মোহাম্মদ আদনান ২০২৩ সালে অত্র মাদ্রাসায় ভর্তি হয়ে প্রায় ১৪ থেকে ১৫ মাস নূরানি পড়েছে এবং কায়দা ও আমপারা শেষ করে কোরআন শরীফ নাজেরা পড়েছে।

তাকে কোরআন শরীফ মুখস্ত দেওয়ার পর দুই মাস ১৫ দিন অর্থাৎ ৭৫ দিনে কোরআন শরীফ মুখস্ত করে ফেলেছে (আলহামদুলিল্লাহ)। হাফেজ আদনান এর এ অসাধারণ প্রতিভায় আমরা বিস্মিত।

তিনি হাফেজ মোহাম্মদ আদনানসহ আবরারিয়া মডেল মাদ্রাসার সকল ছাত্র ও শিক্ষকদের জন্য দেশবাসী সকলের নিকট দোয়া কামনা করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102