সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

প্রেমের সম্পর্ক তৈরি নিয়ে জটিলতার জেরে গাড়িচালক সৌরভকে ছুরিকাঘাতে হত্যা; রহস্য উদ্‌ঘাটনসহ তিনজন গ্রেফতার

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৬ নভেম্বর ২০২৫

প্রেমের সম্পর্ক তৈরি নিয়ে জটিলতার জেরে গাড়িচালক সাইদুর ইসলাম সৌরভ (২৭) কে রাজধানীর গুলশান লেকের রাস্তার ওপর নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১। রুবেল (২৩) ২। শামীম ওরফে পিচ্চি শামীম (২৭) ও ৩। মোঃ আকাশ (২২)।
গুলশান থানা সূত্রে জানা যায়, ১০ নভেম্বর গুলশান লেকের রাস্তার ওপর থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ। পরে পুলিশ তার পরিচয় শনাক্ত করে। এ ঘটনায় নিহতের বোনের স্বামী মাসুম বিল্লাহ বাদী হয়ে গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন।

গুলশান থানা সূত্রে আরও জানা যায়, মামলা রুজুর পর থানা পুলিশের একটি টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় জড়িতদের অবস্থান শনাক্ত করে। একপর্যায়ে শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে পিরোজপুর সদর থানাধীন বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে রুবেলকে, শনিবার (১৫ নভেম্বর) ভাটারা থানাধীন বালুর মাঠ হাজারী গলি এলাকা থেকে আকাশকে ও মাদারীপুর জেলার শিবচর এলাকা থেকে শামীম ওরফে পিচ্চি শামীমকে গ্রেফতার করে থানা পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার (চাকু) উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত রুবেল প্রায় দুই বছর আগে ভাটারা থানার খিলবাড়িরটেক এলাকায় জনৈক মামুনের বাসায় ভাড়া থাকত। নিহত সৌরভ ছিলো বাড়িওয়ালা মামুনের গাড়িচালক। সেই সুবাদে রুবেলের বাসায় যাতায়াত ছিলো সৌরভের। এক পর্যায়ে মামুনের মেয়ের সঙ্গে সৌরভের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং রুবেলের স্ত্রীর দিকেও তার নজর পড়ে। এসব কারণে বাড়ির মালিক মামুন দেড় বছর পূর্বে সৌরভকে চাকরিচ্যুত করে। পরবর্তীতে সৌরভ আবার মামুনের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে দেওয়ার জন্য রুবেলকে চাপ দেয়। পরে রুবেল এলাকা ছেড়ে চলে যায় এবং সৌরভকে হত্যার পরিকল্পনা করে। পরবর্তীতে রুবেল সহযোগীদের নিয়ে গুলশান লেকের রাস্তার ওপর সৌরভকে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত রুবেল বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102