সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ০৫ (পাঁচ) নেতাকর্মী গ্রেফতার করেছে

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৫

রাজধানীতে নাশকতার চেষ্টা ও ১৩ নভেম্বর লকডাউনের অংশ হিসেবে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ০৫ (পাঁচ) নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ২৪ ঘণ্টায় রাজধানীর একাধিক স্থানে অভিযান পরিচালিত করে তাদের গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো-১। তৃণমূল জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম (৫০) ২। গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সদস্য রুহল আমিন (৩৬) ৩। বাগেরহাট জেলা মংলা উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ জাহিদুল ইসলাম (২৮) ৪। গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ সাথী আক্তার (২৮) ও ৫। ঢাকা জেলা কেরানীগঞ্জ থানার কালিন্দী ইউনিয়ন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ কামাল হোসেন (৪৮)।

গ্রেফতারকৃত ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102