সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা হোমনায় আব্দুল্লাহপুর প্রবাসি ফ্রেন্ডশীপ সংগঠনের আয়োজনে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মোঃ রমিজ উদ্দিন, কুমিল্লা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

কুমিল্লার হোমনার জয়পুর ইউনিয়নের আব্দুল্লাহপুর প্রবাসি ফ্রেন্ডশীপ সংগঠন কর্তৃক আয়োজিত ছোট বড় ফাইনাল ফুটবল ম্যাচ -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) আব্দুল্লাহপুর নদীরপাড় খেলার মাঠে অনুষ্ঠিত খেলায় ছোটদলকে বড় দল ট্রাইবেকারে পরাজিত করে। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে পারে নি।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক মোঃ আলী নেওয়াজ। সভাপতিত্ব করেন হাজী মোঃ আক্তার হোসেন। সহ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, বাতাকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী মোহাম্মদ সাহেব আলী, মোহাম্মদ বারেক বাবলু, মোহাম্মদ হায়দার আলী, মোহাম্মদ জজ মিয়া, মোহাম্মদ চেনু মিয়া, মোহাম্মদ ধনু মিয়া বেপারী, হাজ্বী মোহাম্মদ বায়জিদ মিয়া, মোহাম্মদ চেনু মিয়া, মোহাম্মদ ফজলুল হক, মোহাম্মদ আব্দুর রব, বাহরাইন প্রবাসি ওমর ফারুক, মোহাম্মদ কবির হোসেন, মোহাম্মদ শরীফ আলী, মোহাম্মদ বাচ্চু মিয়া, মোহাম্মদ আব্দুল বাতেন, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ স্বপন মিয়া, মোহাম্মদ মোবারক মিয়া, মোহাম্মদ হেলাল মিয়া, মোহাম্মদ হারুণ মিয়া ও মোহাম্মদ মোবারক হোসেন প্রমূখ।

খেলার ধারাবিবরণীতে ছিলেন, ধারাভাষ্যকার মোহাম্মদ নবী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ইতালি প্রবাসী মোহাম্মদ ইব্রাহিম, গ্রীস প্রবাসী বদিউল আলম,, সৌদি আরব প্রবাসী মোহাম্মদ রুবেল মিয়া ও মালয়েশিয়া প্রবাসি মোহাম্মদ শুক্কুর আলী প্রমূখ।

আয়োজনে ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন আব্দুল্লাহপুর প্রবাসি ফ্রেন্ডশীপ সংগঠন। উল্লেখ্য আব্দুল্লাহপুর প্রবাসি ফ্রেন্ডশীপ সংগঠন উক্ত খেলাটি এই প্রথম জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করেন।

এই সংগঠনে যারা জড়িত আছেন তাদের লক্ষ ও উদ্দেশ্য হচ্ছে, গরিব দুঃখি মানুষের সেবা করা, মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের সেবামূলক কাজ করা। পবিত্র মাহে রমজানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে ইফতার সামগ্রী ও ঈদ সামগ্রী বিতরণ করা। এছাড়া সমাজসেবামূলক প্রতিটি কাজে সংগঠনটি এগিয়ে যাবার অঙ্গীকার করেন।
সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, সৌদি আরব প্রবাসী হাজী আব্দুস সালাম। সহ সভাপতি হিসেবে আছেন, মোহাম্মদ আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ ফারুক আহাম্মেদ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102