সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ঝিনাইদহে সুস্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধিতে হাঁটা প্রতিযোগিতা অনুষ্ঠিত

তারেক মাহমুদ জয়, ঝিনাইদহ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহে সুস্বাস্থ্য ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণিল হাঁটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের পুরাতন ধোপাঘাটা ব্রিজ এলাকা থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সেফ সুইমিং একাডেমী ও নবগঙ্গা ফিটনেস একাডেমীর যৌথ আয়োজনে এই আয়োজন সম্পন্ন হয়।

উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সেফ সুইমিং একাডেমীর পরিচালক মাহফুজুর রহমান বিপ্লব এবং নবগঙ্গা ফিটনেস একাডেমীর পরিচালক কাজী আলী আহম্মেদ লিকুসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর শতাধিক প্রতিযোগী পুরাতন ধোপাঘাটা ব্রিজ থেকে যাত্রা শুরু করে মডার্ন মোড়, পোস্ট অফিস মোড় ও পায়রা চত্বর ঘুরে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড প্রদক্ষিণ শেষে পৌর ইকোপার্কে গিয়ে শেষ করেন। পুরো পথজুড়ে অংশগ্রহণকারীদের ছিল উচ্ছ্বসিত উপস্থিতি।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নিয়মিত ব্যায়াম, ফিটনেস ও স্বাস্থ্যকর জীবনযাপনে তরুণ সমাজকে উৎসাহিত করতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102