সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

বালিয়াডাঙ্গীতে ক্রপ প্রোটেকশন অফিসার্স এসোসিয়েশন এর কমিটি গঠন

মো: সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

মোঃ সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় (১২ নম্ভেবর) বুধবার উপজেলা কৃষি অফিস মিলনায়তনে ক্রপ প্রোটেকশন অফিসার্স এসোসিয়েশন-এর নয় সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে মোঃ হাসান আলী সভাপতি এবং জুয়েল রানা সাধারণ সম্পাদক, সহ সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সহ সাংগঠনিক সম্পাদক লুৎফুল্লা রহমান লিটন, প্রচার সম্পাদক বুলবুল ইসলাম, ক্যাশিয়ার আনিশ আহমেদ, কার্যকরী পরিষদের সদস্য মোহাম্মদ রাইয়ানুল হক ও রহমতউল্লাহ হিসেবে নির্বাচিত হন।

অনুষ্ঠানে বিভিন্ন কীটনাশক কোম্পানির প্রতিনিধিসহ প্রায় ৩০-৩৫ জনেরও বেশি কোম্পানির অফিসার উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক, বালিয়াডাঙ্গী উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোহাম্মদ এহসানুল হক।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সভাপতি ও সম্পাদকসহ সকল সদস্যকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই সংগঠন ফসল সুরক্ষা ও কৃষক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। আমি সংগঠনের সকল সদস্যের সার্বিক সফলতা ও উত্তরোত্তর মঙ্গল কামনা করছি।” ক্রপ প্রোটেকশন অফিসার্স এসোসিয়েশন-এর কাজের ক্ষেত্র এই সংগঠন মূলত কৃষকদের ফসল সুরক্ষা ও রোগ-পোকার আক্রমণ প্রতিরোধে কাজ করে, কীটনাশক ব্যবহারের সঠিক পরামর্শ দেয়, কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি করে, পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা প্রচার করে।
নবনির্বাচিত সভাপতির বক্তব্য নবনির্বাচিত সভাপতি মোঃ হাসান আলী তার বক্তব্যে বলেন । আমরা এই সংগঠনের মাধ্যমে কৃষকদের পাশে থাকতে চাই। ফসল সুরক্ষা, কীটনাশকের সঠিক ব্যবহার, এবং কৃষিতে আধুনিক প্রযুক্তি প্রচারের মাধ্যমে বালিয়াডাঙ্গীর কৃষিকে আরও এগিয়ে নিতে আমরা একযোগে কাজ করব। সকল সদস্যের সহযোগিতা নিয়ে সংগঠনকে একটি মডেল সংগঠনে পরিণত করব ইনশাআল্লাহ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102