সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

সাভারে যাত্রীবাহী বাসে আগুন, গুলিবর্ষণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় আলিফ পরিবহণে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১২ নভেম্বর) ভোররাতে ঘটনার সময় বাসটি সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে পার্কিং অবস্থায় ছিল।
পরে খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটির প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে।

জানা গেছে, দুটি মোটরসাইকেলে করে এসে বাসে আগুন ধরিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তারপর তারা সেখান থেকে পালিয়ে যায়। এসময় আগুন থেকে অল্পের জন্য বেঁচেছেন চালক।
বাসচালক সাত্তার মিয়া জানান, তিনি ঘুমাচ্ছিলেন। হঠাৎ আগুন দেখতে পেয়ে জানালা দিয়ে লাফ দিয়ে নিজের জীবন বাচিয়েছেন। এসময় বাইরে দাঁড়িয়ে থাকা চারজন হেলমেট পরা ব্যক্তিকে দেখে তিনি চিৎকার করতে থাকেন। তারপরেই তারা ফাঁকা গুলি ছুড়ে আতংক সৃষ্টি করে পালিয়ে যায়। বাসের মালিক সোহেল বলেন, আমার একমাত্র উপার্জন ছিল এই বাসটি। কে বা কারা আমার এই ক্ষতি করল, আমি তাদের বিচার চাই। মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানাই, আমি যেন আমার ক্ষতিপূরণ পাই সেই ব্যবস্থা করে দেন।

এ বিষয়ে আশুলিয়া থানার দায়িত্বশীল কর্মকর্তাদের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তাদের কাউকেই পাওয়া যায়নি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102