সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

বিনা উইকেটে শতক পার, আয়ারল্যান্ডের বিপক্ষে দাপুটে শুরু টাইগারদের

ফারজানা ফারাবী
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

খেলাধুলা নিউজ : সিলেট টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটা পুরোপুরি নিজের করে নিয়েছে বাংলাদেশ। দিনের শুরুতে আয়ারল্যান্ডের শেষ দুটি উইকেট দ্রুত তুলে নেওয়ার পর ব্যাট হাতেও দুর্দান্ত সূচনা করেছেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম।

মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১০৯ রান। জয় ৫০ ও সাদমান ৫৮ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে স্বাগতিকরা এখন ১৭৭ রানে পিছিয়ে।

প্রথম সেশনেই দলীয় শতক পার করে ফেলে বাংলাদেশ। ২০.৪ ওভারে আসে শতরান, যেখানে শুরু থেকেই আগ্রাসী ছিলেন সাদমান। বাঁহাতি এই ওপেনার মাত্র ৪৯ বলে তার সপ্তম টেস্ট ফিফটি তুলে নেন। অপরপ্রান্তে জয় খানিক ধীরস্থির ব্যাট করে ৭২ বলে পঞ্চম ফিফটি পূর্ণ করেন।

দিনের শুরুটা ছিল বোলারদের হাতে। সকালে মাত্র ১৪ বলের মধ্যে আয়ারল্যান্ডকে অলআউট করে দেয় বাংলাদেশ। ৮ উইকেটে ২৮০ রান নিয়ে দিন শুরু করা অতিথিরা যোগ করতে পারে মাত্র ৬ রান। প্রথমে তাইজুল ইসলাম ম্যাথু হ্যামফ্রেসকে ফিরিয়ে দেন, এরপরের ওভারে হাসান মাহমুদ বোল্ড করেন বাডি ম্যাককার্থিকে (৩১)।

ফলাফল, আয়ারল্যান্ডের প্রথম ইনিংস থেমে যায় ২৮৬ রানে। এরপর জয়-সাদমানের দারুণ ব্যাটিংয়ে শক্ত ভিত গড়ে নিয়েছে বাংলাদেশ, যা ম্যাচে লাল-সবুজদের এগিয়ে রেখেছে দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102