বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা হোমনায় সম্মোহনের মাধ্যমে স্বর্ণালংকার ও টাকা চুরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কুমিল্লা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির পরিষদ শাখার নতুন কমিটি গঠন আঞ্চলিক এভিয়েশন হাব গড়ার পথে বাংলাদেশ: ‘Beyond with Boeing’ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোর গ্যাংয়ের চার শিশু আটক ‘পরিকল্পিত নগরায়ণ ও সবার জন্য আবাসন নিশ্চিত করতে সরকার কাজ করছে’ —–গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বিএনপি’র ইতিহাস আপসকামিতা ও পলায়নপরতার ইতিহাস নয়, বিএনপি ইতিহাস স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস দীর্ঘমেয়াদি পরিকল্পনা, জবাবদিহি ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশ —- স্থানীয় সরকার মন্ত্রী সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে ….স্বাস্থ্যমন্ত্রী তথ্য সংগ্রহের জেরে আশুলিয়ায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করার হুমকি শীর্ষ সন্ত্রাসী সাগর দেওয়ানের তাণ্ডবে আতঙ্কে সংবাদকর্মীরা!

সৌদি আরবে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম পরিচিতি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৫৫০ বার পড়া হয়েছে

সৌদি আরব প্রতিনিধি :

সৌদি প্রবাসীদের কর্মসংস্থান ও কল্যাণে কাজ করছে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম। সৌদি আরবের বিভিন্ন এলাকায় ভুক্তভোগী শ্রমিকদের সহায়তা, সঠিক কাজের সন্ধান এবং নির্ভরযোগ্য সাপ্লাই কোম্পানির সাথে সংযোগ তৈরি করে দিচ্ছে এই টিম।

সম্প্রতি ১০১ টিমের সদস্য শাহাবুদ্দিন এবং পরিচালক মোঃ সেলিম রানা জানান—
অনেক সাপ্লাই কোম্পানি এখন কাজের পাশাপাশি থাকা-খাওয়ার সুবিধাও বহন করে দিচ্ছে। তারা বলেন— “আমরা খুশি যে বর্তমানে RIMAC COMPANY তে কাজ করার সুযোগ পেয়েছি। কোম্পানি আমাদের সব সুযোগ-সুবিধা দিয়ে সহযোগিতা করছে।”

পরিচালক সেলিম রানা আরো বলেন—
“সৌদি দালালদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা প্রবাসী বাংলাদেশীরা প্রবাসী ভুক্তভোগীদের পাশে থাকবো, কাজের সন্ধান দেবো, সাহায্য করবো।” তিনি প্রবাসীদের স্বাস্থ্য সচেতনতা এবং সৌদি সরকারের নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানান।

প্রবাসী ভুক্তভোগী খাইরুল ইসলাম বলেন—
“কাজের সময় সেফটি পোশাক বাধ্যতামূলক। কর্তব্যরত অবস্থায় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকতে হবে—নিয়ম ভঙ্গ করলে চাকরি পর্যন্ত চলে যেতে পারে।”

টিমের সদস্য সাঈদ শেখ বলেন—
“আমরা একে অপরের খবর রাখবো, সমস্যায় মিলেমিশে সহযোগিতা করবো। একদিন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা গ্রুপ জাতীয় স্বীকৃতি পাবে—ইনশাল্লাহ।”

এই টিমের লক্ষ্য—
প্রবাসীদের হয়রানি বন্ধ করা, নিরাপদ চাকরির ব্যবস্থা করা এবং সৌদিতে বেকারত্ব কমিয়ে আনা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102